ব্র্যান্ডন রিলি নামের ওই ব্যক্তি ভুল করে ওই এনএফটি ওয়ার্প করতে গিয়েছিলেন। কিন্তু সেটা করতে গিয়ে তিনি সেটি একটি বার্ন অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছিলেন। আর তার ফলে তার এনএফটি-টিই নষ্ট হয়ে যায়। তিনি নিজেই এই দুর্ভাগ্যজনক ঘটনার কথা জানিয়েছেন। এটি তার নেট ওয়ার্থের প্রায় এক-তৃতীয়াংশ।
ওয়ার্পিং কী? এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে OpenSea বা Rarible-এর মতো Ethereum মার্কেটপ্লেসে এনএফটি লেনদেন করা হয়। ব্র্যান্ডন রিলি জানিয়েছেন, লেনদেন করার জন্য তিনি একটি ধাপে ধাপে নির্দেশিকা অনুসরণ করছিলেন।
.png)
সেটি করতে গিয়েই তিনি ভুল করে একটি বার্ন অ্যাড্রেসে তার এনএফটি পাঠিয়ে দিয়েছিলেন। টুইটারে ঘটনার বর্ণনা করে তিনি বলেন, এই কারণে তিনি এক সিঙ্গেল লেনদেনেই তার নেট ওয়ার্থের এক-তৃতীয়াংশ খুইয়েছেন।
এনএফটি বা নন-ফাঞ্জেবল টোকেন এক ধরণের ডিজিটাল আর্থিক সম্পদ। এটিকে কোনো বাস্তবের বহুমূল্যের ভাস্কর্যের মতো ভাবতে পারেন। ঠিক যেমন ধরুণ একটি দামি শিল্প সৃষ্টির বহু দাম হয়। তেমনই একটি ডিজিটাল ছবির রূপ। তবে এক্ষেত্রে শিল্পের কদরের তুলনায়, এর ব্যবসায়িক মূল্যটাই বেশি।