ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

তিন মাসে টুইটারের ব্লু সার্ভিসে আয় মাত্র ১১ মিলিয়ন ডলার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ২৫ মার্চ ২০২৩
তিন মাসে টুইটারের ব্লু সার্ভিসে আয় মাত্র ১১ মিলিয়ন ডলার
ফাইল ছবি

ইলন মাস্ক যখন ভেবেছিলেন, টুইটার ব্যবহারকারীরা ব্লু ব্যাজের জন্য অর্থ প্রদান করবেন। তিন মাস আগে এই পরিষেবাটি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত টুইটার ব্লু মোবাইল সাবস্ক্রিপশনে মাত্র ১১ মিলিয়ন ডলার আয় হয়েছে।

টেকক্রাঞ্চ-এর একটি রিপোর্ট অনুযায়ী, ব্লু পরিষেবার ‘টেক-আপ’ মোটামুটি অবহেলিত।

টুইটার এখন বিশ্বব্যাপী ভেরিফিকেশনের সঙ্গে তাদের ব্লু পরিষেবাটি উন্মুক্ত করেছে এবং ১ এপ্রিলে লিগেসি চেক মার্কগুলো অদৃশ্য হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত সেলিব্রিটি এবং বিশিষ্ট ব্যক্তিদের অ্যাকাউন্ট বিনা সাবস্ক্রিপশনে ব্লু টিক ছিল, সেটি আর থাকবে না। এই পদক্ষেপ ভবিষ্যতে টুইটারকে আরো বেশি ডলার আয় করতে সাহায্য করতে পারে বলে আশা করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!