ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

কমদামে দুর্দান্ত ফিচারের স্মার্টফোন নিয়ে হাজির নকিয়া

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫:১৩, ২৫ মার্চ ২০২৩
কমদামে দুর্দান্ত ফিচারের স্মার্টফোন নিয়ে হাজির নকিয়া
ফাইল ছবি

একসময় বিশ্ব বাজারে একচ্ছত্র অধিপত্যকারী নোকিয়া নিজেদের ভুল সিদ্ধান্তের জন্য বর্তমানে অস্তিত্ব হারানোর পথে। তবে কোম্পানিটি আবার ঘুরে দাঁড়ানোর জন্য একের পর এক শক্তিশালী পদক্ষেপ নিচ্ছে। মাইক্রোসফট ফোনের বদলে অ্যানড্রয়েড ফোন প্রস্তুতে মন দিয়েছে কোম্পানিটি।

বর্তমানে বিশ্ব বাজারের সাথে তাল মিলিয়ে বিগত ২/১ বছরে বেশ কয়েকটি দুর্দান্ত স্মার্ট ফোন লঞ্চ করেছে নকিয়া। গ্রাহকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে কোম্পানিটি।

ফোনে নিজেদের ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টায় আরো একটি নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসতে চলেছে জনপ্রিয় এই ফোন নির্মাণ কোম্পানি। জানা গেছে, নকিয়া তাদের C2 2nd Edition উন্মুক্ত করতে চলেছে বিশ্ব বাজারে।

পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটাই হতে চলেছে সেরা বৈশিষ্ট্যের মধ্যে তাদের সর্বনিম্ন দামের ফোন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!