ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

জিমেইল ও ডকসে এআই রাইটিং ফিচার যুক্ত করছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:২০, ২৪ মার্চ ২০২৩
জিমেইল ও ডকসে এআই রাইটিং ফিচার যুক্ত করছে গুগল
ফাইল ছবি

সার্চ জায়ান্ট গুগল এআই নিয়ে বেশ তোড়জোড় শুরু করেছে। প্রতিষ্ঠানটি তাদের সব অ্যাপস ও সার্ভিসে এআই ফিচার যুক্ত করতে কাজ করছে। সর্বপ্রথম জিমেইল ও গুগল ডকসে নতুন এআই রাইটিং এবং রিরাইটিং ফিচার যোগ করছে টেক জায়ান্টটি।

গুগলের প্রথম এআই ফিচারগুলো শুধুমাত্র বিদ্যমান অ্যাপ অথবা পরিষেবার উপরে ঝুলতে থাকা চ্যাটবট নয়। বরং এর কার্যকারীতা কিছুটা বিং চ্যাট এবং এজ এ মাইক্রোসফট যে পরীক্ষা চালাচ্ছে তার মতো। গুগল ডকসে খুব শিগগিরই লেখায় সহায়তা করার মতো ব্যবস্থা যোগ হবে। যেমন- ‘একজন আঞ্চলিক বিক্রয় প্রতিনিধির জন্য চাকরির পোস্ট’ এমন টাইপ করার পর জব ডিসক্রিপশন তৈরি হবে।

গুগল একটি ব্লগ পোস্টে জানিয়েছে, ‘পছন্দসই একটি টপিক টাইপ করলে সঙ্গে সঙ্গেই লেখাটির একটি খসড়া তৈরি হবে। এআই’র সহায়তায় লেখাটি আরো মানসম্মত ও সম্পাদনা করা যাবে। প্রয়োজনে লেখাটির জন্য অনেক পরামর্শও দিবে এআই প্রযুক্তি।’

Advertisement

এদিকে ডকস এবং জিমেইলে রিরাইট বা পুনঃলেখন ফাংশন যোগ করার বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে গুগল। এই সুবিধা চালু হলে লেখা থেকে বিভিন্ন চুম্বক অংশ নিয়ে নানাভাবে রিরাইট বা পুনঃলেখন করা যাবে। যেমন- একটি ক্লিকের মাধ্যমেই মিটিংয়ে দ্রুত নেয়া নোটগুলোকে আরো পরিমার্জিত সুন্দর সারাংশে রুপান্তর করা যাবে। 

এআইয়ের দেয়া পরামর্শগুলো খুব সহজে গ্রহন, সম্পাদনা অথবা পরিবর্তন করা যাবে বলে জানিয়েছে গুগল।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!