ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ তথ্য প্রযুক্তি ]

শাওমি ১৩ প্রো: দুর্ধর্ষ ক্যামেরা, থাকছে হাইপার চার্জিং

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯, ১৭ মার্চ ২০২৩
শাওমি ১৩ প্রো: দুর্ধর্ষ ক্যামেরা, থাকছে হাইপার চার্জিং
ফাইল ছবি

চীনের সীমানা পেরিয়ে এবার বিশ্ববাজারে আসছে শাওমি ১৩ সিরিজ। আবার গ্লোবাল মার্কেটে এই লাইনআপে স্ট্যান্ডার্ড ও প্রো ভার্সনের পাশাপাশি শাওমি ১৩ লাইট নামে একটি নতুন মডেল আসবে বলে জানা গেছে।

শাওমি ১৩ প্রো হ্যান্ডসেটটি চীনে ৬.৭৩ ইঞ্চির ২কে ওলেড ডিসপ্লে সহ উন্মোচিত হয়েছে, যা ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, এইচডিআর১০+ সাপোর্ট এবং ১৯০০ নিট পিক ব্রাইটনেস প্রদান করে। এই ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো জিপিইউ যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, শাওমি ১৩ প্রো-এর ব্যাক প্যানেলে লাইকা (Leica)-টিউনড ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর দ্বারা গঠিত৷ আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে।

Advertisement

সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, শাওমি ১৩ প্রো-এ ১২০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৮২০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!