কমদামে বাজার কাঁপাতে আসছে নকিয়ার স্মার্টফোন
স্বল্প মূল্যের একটি স্মার্টফোন নিয়ে এলো মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা নকিয়া। যার মডেল নকিয়া সি-৩। এ মাসের শুরুতে নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল চীনে লঞ্চ করে এই অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন।
নকিয়া সি-৩ ফোনে ৫.৯৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। আর এই ডিসপ্লের আসপেক্ট রেশিও এবং পিক্সেল রেজুলেশন ১৮:৯ এবং ১,৪৪০×৭২০। তাছাড়া এই ফোনে ১.৬ গিগাহার্টজ ক্লক স্পিডসহ ইউনিসক এসসি৯৮৬৩এ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্সের জন্য আছে আইএমজি ৮৩২২ জিপিইউ। ফোনটিতে পাবেন ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। এছাড়াও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়াতে পারবেন এর স্টোরেজ।
.png)
এসব ছাড়াও এতে একটি রিয়ার ক্যামেরা ও একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। স্মার্টফোনটির পেছনে পাবেন এলইডি ফ্লাশ সহ ৮ মেগাপিক্সেল সেন্সর-ক্যামেরা। আবার সামনে সেলফি ও ভিডিও কলের জন্য আছে ৫ মেগাপিক্সেল সেন্সর-ক্যামেরা। তাছাড়া সিকিউরিটির জন্য ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেয়া হয়েছে।
পাওয়ারের কথা বললে নকিয়া সি-৩ ফোনে ৩,০৪০ এমএএইচ ব্যাটারি দেয়া হয়েছে। আর চার্জিংয়ের জন্য রয়েছে মাইক্রোইউএসবি পোর্ট। এই ফোনে এফএম রেডিও চলবে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১০ দেয়া হয়েছে। ফোনটির ওজন ১৮৪.৫ গ্রাম।
চীনে একটি স্টোরে লঞ্চ হয়েছে নকিয়া সি-৩। এর ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের ফোনটির দাম প্রায় আট হাজার টাকার কাছাকাছি। ফোনটি নর্ডিক ব্লু এবং গোল্ড স্যান্ড কালারে পাওয়া যাচ্ছে।
ডেইলি বাংলাদেশ/জেএইচএফ