ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ইফতারে পাতে থাক মজাদার ফালুদা 

লাইফষ্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭:০৪, ২৭ এপ্রিল ২০২০
ইফতারে পাতে থাক মজাদার ফালুদা 
ছবি: ফালুদা

ইফতারে স্বাস্থ্যকর খাবারগুলোই রাখা উচিত। কারণ একদিকে গরম অন্যদিকে সারা দিন না খেয়ে থাকা। এরপর ভাজাভুজি স্বাস্থ্যের জন্য একদমই ভালো হবে না। তাই ইফতারের পাতে রাখতে পারেন মজাদার ফালুদা।  

এজন্য আপনি প্যাকেটের রেডিমেট ফালুদা ব্যবহার করতে পারেন। আবার সব উপকরণ মিশিয়ে ঘরেও তৈরি করতে পারেন। জেনে নিন ঘরে কীভাবে মজাদার ফালুদা তৈরি করতে পারবেন-  

Advertisement

উপকরণ: তরল দুধ ১ কাপ, চিনি স্বাদমতো, প্লেইন নুডুলস এক মুঠো,  সাবুদানা ১/৩ কাপ, জেলাটিন পরিমাণ মতো, পছন্দ মতো ফল ( স্ট্রবেরি, আম, কলা, আপেল, আঙুর, বেদানা ইত্যাদি), পেস্তা ও কাজু বাদাম কুচি আধা কাপ, ভ্যানিলা আইসক্রিম পরিমাণ মতো।   

প্রণালী: প্রথমে দুধের সঙ্গে চিনি মিশিয়ে ফুটিতে দিন। একটু ঘন হলে এলে সাবুদানা দিয়ে রান্না করুন। সাবুদানা প্রায় রান্না হয়ে এলে এতে সিদ্ধ করা নুডলস দিন। সবকিছু একসঙ্গে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ঠাণ্ডা করে ফ্রিজে রাখুন। 

জেলাটিন প্রস্তুত করতে চুলায় হাড়ি বসিয়ে নিন। দুই কাপ পানিতে দুই টেবিল চামচ চিনি ও এক টেবিল চামচ জেলাটিন মিশিয়ে নিন। যতক্ষণ পর্যন্ত জেলাটিন গলে মিশে না যায় ততক্ষণ রান্না করুন। এরপর চুলা থেকে নামিয়ে একটু ঠাণ্ডা করে একটি প্লাস্টিকের কন্টেইনারে রেখে ফ্রিজে রাখুন। জমে গেলে ফ্রিজ থেকে বের করে ইচ্ছামতো আকারে কেটে নিন।  

ফালুদা তৈরির সবচাইতে গুরুত্বপুর্ণ ধাপ হলো সাজানো। এর জন্য লম্বা কাঁচের গ্লাস নিয়ে নিন। প্রথমে ১/২ চামুচ ফলের মিশ্রন রাখুন। এরপর সাবু এবং নুডলসের মিশ্রণ ফ্রিজ থেকে বের করে গ্লাসের তিন ভাগের এক ভাগ পুর্ণ করতে হবে। এরপর এর ওপরে দিতে হবে জেলি। সবার ওপরে আইসক্রিম, বাদামের মিশ্রণ এবং অল্প করে জেলি দিয়ে দিন। সবার ওপরে একটি চেরি বা চকলেটের কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার এবং স্বাস্থ্যকর ফালুদা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!