ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

পেঁপের বীজেও রয়েছে স্বাস্থ্য উপকারিতা

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৩:৩২, ৮ জানুয়ারি ২০২৫
পেঁপের বীজেও রয়েছে স্বাস্থ্য উপকারিতা
পেঁপে খুবই সুস্বাদু ফল। ফাইল ছবি

পেঁপে খুবই সুস্বাদু ফল। তবে পেঁপে খাওয়ার পর পেঁপের বীজ ফেলেই দিই আমরা। পেঁপের বীজের স্বাদ কিছুটা মশলাদার এবং কালো মরিচের মতো। পেঁপের বীজ সঠিকভাবে ব্যবহার করা হলে এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে।

পেঁপের বীজ খাওয়ার পদ্ধতি ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক-

  • পেঁপের বীজকে রোদে শুকিয়ে গুঁড়োতে পরিণত করতে হয়। এরপর পেঁপের বীজের গুঁড়ো খাবারে মিশিয়ে খাওয়া যেতে পারে বা মশলা হিসেবে ব্যবহার করা যেতে পারে।
  • পেঁপের বীজে একটি বিশেষ ধরনের এনজাইম থাকে যা প্যাপেইন নামে পরিচিত, যার সাহায্যে হজমশক্তি উন্নত করা যায়। খাবার পর এক চামচ পেঁপের বীজের গুঁড়ো খেলে কোষ্ঠকাঠিন্য, গ্যাস ও ফোলা সমস্যা দূর হয়।
  • পেঁপের বীজ ভিটামিন সি-এর একটি সমৃদ্ধ উৎস, তাই এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত হয়। এই বীজ খেলে সর্দি, কাশি, ফ্লু এবং ভাইরাসজনিত রোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়।
  • পেঁপের বীজ খেলে নিয়ন্ত্রণে থাকে ওজন। এছাড়া অনেক গবেষণায় উঠে এসেছে পেঁপের বীজে অ্যান্টি-ক্যান্সার বৈশিষ্ট্য রয়েছে, যা কিছু ক্যান্সার কোষের বৃদ্ধি বন্ধ করতে সাহায্য করে।
ডেইলি-বাংলাদেশ/এনকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!