ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

পিত্তথলিতে পাথরের কারণে বাড়ে ক্যান্সারের ঝুঁকি, যা করণীয়

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৪, ২২ মে ২০২৪
পিত্তথলিতে পাথরের কারণে বাড়ে ক্যান্সারের ঝুঁকি, যা করণীয়
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

পিত্তথলিতে হওয়া পাথরের কারণে বৃদ্ধি পায় ক্যান্সারের ঝুঁকি। পিত্তথলির পাথরের ক্ষেত্রে, টক ঢেকুর এবং পেট ফাঁপা অনুভব হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের এক প্রতিবেদনে এমনটাই জানা যায়।

চিকিৎসকদের মতে, পিত্তথলিতে পাথর কখনো কখনো পেটে অসহনীয় ব্যথার সৃষ্টি করে। চলুন জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে পিত্তথলির পাথরের প্রতিকারের পদ্ধতি-

  • পিত্তথলির পাথরের চিকিৎসায় পেঁপে খুবই কার্যকরী। পেঁপেতে প্যাপেইন নামক একটি এনজাইম পাওয়া যায়, যা অন্ত্রে প্রোটিন হজম করতে সাহায্য করে। এর ফলে পাথর গলে গিয়ে ধীরে ধীরে শরীরের বাইরে বেরিয়ে যায়।
  • সকালে খালি পেটে লেবু-পানি পান করা খুবই উপকারী। এটি পিত্তথলির পাথরের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। লেবুর রসে উপস্থিত ভিটামিন সি কোলেস্টেরল দূর করে পাথর ভাঙতে সহায়ক ভূমিকা পালন করে।
  • হলুদ চা নানাভাবে শরীরের জন্য উপকারী। এই চা পান করলে গ্যাসের সমস্যা কমে যায়। হলুদ চায়ের অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ পিত্তথলির পাথর ভাঙতে এবং শরীর থেকে বের করতে সহায়তা করে।
  • অ্যাপেল সাইডার ভিনেগার পান করলে পেট খারাপের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এটি পিত্তথলির পাথর গলাতেও সাহায্য করে।
  • পুদিনায় টেরপেন নামক একটি যৌগ পাওয়া যায় যা পিত্তথলির পাথর গলাতে সাহায্য করে। পুদিনা চা পান করলেও পিত্তথলির পাথর থেকে মুক্তি পাওয়া সম্ভব।
Advertisement
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!