ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ স্বাস্থ্যকথা ]

গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে যা করণীয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৯:০২, ১৮ এপ্রিল ২০২৪
গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে যা করণীয়
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

গ্রীষ্মকাল শুরু হওয়ার সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে অসহ্য গরম অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে শিশু থেকে বৃদ্ধা সব বয়সের মানুষের সতর্ক থাকা দরকার। গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ার সঙ্গে বেড়ে যায় হিট স্ট্রোকের ঝুঁকিও। এই হিট স্ট্রোক প্রতিরোধ করার জন্য খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় পরিবর্তন করা খুবই জরুরি। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা প্রায়ই বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দেন।

দূষিত খাবার ও পানির কারণে জন্ডিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, এর ফলে জ্বর, বমি, ক্লান্তির মতো সমস্যা দেখা দেয়। এছাড়া গরমে বাইরের অস্বাস্থ্যকর খাবার ও পানির জন্য ডায়রিয়া ও টাইফয়েডের ঝুঁকিও বেড়ে যায়। এই সময় পাঁচ দিনের বেশি জ্বর থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

রোদে বের হওয়ার জন্য অনেকের ত্বকে ফুসকুড়ি হয়। অতিরিক্ত ঘামের কারণে শরীরে লাল ফুসকুড়ি বা অন্যান্য ত্বক সম্পর্কিত সমস্যা দেখা দিতে শুরু করে। এছাড়াও গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ার সঙ্গে বেড়ে যায় হিট স্ট্রোকের ঝুঁকিও। এর ফলে অজ্ঞান হয়ে যাওয়া এবং বিভ্রান্তি থেকে শুরু করে খিঁচুনির মতো বিভিন্ন সমস্যা হতে পারে। এই সময় বেশিক্ষণ রোদে থাকা উচিত নয়।

Advertisement

যদি প্রচণ্ড গরমে কাজ করতে হয়, তাহলে বেশি করে পানি পান করা উচিত। প্রচুর পানি পান করার পাশাপাশি এই সময় ডাব বা নারকেলের পানি খাওয়া ভালো। গরমে অতিরিক্ত ঘামের কারণে শরীরে লবণের ঘাটতি দেখা দেয়, ডাব বা নারকেলের পানি সেই ঘাটতি পূরণ করে।

বমি বা ডায়রিয়ার সমস্যা দেখা দিলে ওআরএস সলিউশন বা শিখাঞ্জি তৈরি করে পান করা যেতে পারে। রক্তচাপের সমস্যা না থাকলে নুন লেবুর পানিও উপকারী। এছাড়াও গরমে দই ও লাচ্ছি খাওয়া যেতে পারে। এর ফলে শরীর ডিহাইড্রেট না হওয়ার পাশাপাশি পেটে ঠান্ডা থাকে।

সারাদিনে অন্তত ২ লিটার পানি পান করা জরুরি। এর সঙ্গে খেতে হবে নারকেলের পানি, লাচ্ছি, কমলালেবু, তরমুজের মতো মৌসুমি ফল। এছাড়া অতিরিক্ত রোদ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!