বৃহস্পতিবার গাজীপুরের তাজ নিটিংয়ে আয়োজিত স্তন ক্যান্সারের ওপর সচেতনতামূলক সেমিনারে এসব কথা বলেন ডা. শারমিন কাওসার। এ সেমিনারের আয়োজন করে ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি ডিস্ট্রিক্ট-৩২৮।
সেমিনারে অংশ নেন- ডা. ওয়াজিনা করিম, পিএনআর নায়ার ইসলামসহ ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি ডিস্ট্রিক্ট-৩২৮ এর নির্বাহী কমিটির সদস্যরা। এছাড়া ৩০ জন নারী গার্মেন্টসকর্মী উপস্থিত ছিলেন।
.png)
ডা. শারমিন কাওসার বলেন, স্তন ক্যান্সার পুরুষদেরও হতে পারে। যদিও মাত্র ১ শতাংশ পুরুষের এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে নারীর আক্রান্তের চিত্রটা খুবই ভয়াবহ। প্রতি ৮ নারীর মধ্যে ১ জনের স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সেমিনারে স্তন ক্যান্সারের লক্ষণ নির্ণয়ের পদ্ধতি তুলে ধরেন ডা. ওয়াজিনা করিম। লক্ষণ দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেন তিনি।
সচেতনতামূলক এ কর্মসূচিতে বিনামূল্যে স্ক্রিনিং করা, প্রেসক্রিপশন দেওয়া, স্তন ক্যান্সারের লক্ষণগুলো শনাক্ত করার জন্য গার্মেন্টসকর্মী মাঝে ফ্লায়ার বিতরণ করা হয়েছে।