আমলকী, খেজুর, মাখন, ঘি, তুলসীপাতা এবং আদা হজমশক্তি বাড়াতে খুবই কার্যকরী। এগুলো সহজে পাওয়াও যায়। এগুলো নিয়মিত খেলে পেট পরিষ্কার থাকে।
মুলেঠি, দারুচিনি, আদা, লবঙ্গ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এদের মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য রোগ-জীবাণু নষ্ট করে।
.png)
নস্যি থেরাপির কথা শুনেছেন? আগেকার দিনে বাড়ির বয়স্করা নাকে নস্যি নিতেন। এরও রয়েছে অনেক গুণ। এখন তো আর নস্যি নেওয়া যায় না তার পরিবর্তে অন্য এক উপায় করে নিতে পারেন। কয়েক ফোঁটা তেল নস্যির কাজ করবে। শুধু সরিষার তেল নয়, ঘি, নারকেল তেলও ব্যবহার করতে পারেন।
যাদের আছে সাইনাসের সমস্যা নিশ্বাস নেয়ার সমস্যা তারা একবার হলেও এটি করে দেখতে পারেন। কীভাবে করবেন? প্রতিদিন গোসলের আগে খালি পেটে নাকে তেল নিতে হবে। তেল নিয়ে আস্তে আস্তে টানুন। এইভাবে তেল নিয়ে টানলে সাইনাস পরিষ্কার হয়।
দাঁত চকচকে করতে চান? সরিষার তেলের সঙ্গে নুন মিশিয়ে মেজে দেখুন। খুব সহজেই দাঁত পরিষ্কার হবে।