তবে কিছু খাবার আছে যা এই অঙ্গটির ব্যাপক ক্ষতি করে। সেগুলো এড়িয়ে চলাটা জরুরি। কারণ কিডনির ক্ষতি হলে আমাদেরই ক্ষতি-
>>> প্রসেস করা মাংসে প্রচুর সোডিয়াম থাকে। বাজারে পাওয়া সসেজ, কাবাব, টিকা, বেকন ইত্যাদি প্রসেস করা হয় এবং সংরক্ষণে লবণ মেশানো হয়। এটি আপনার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়।
.png)
>>> সোডা পানি অথবা কোল্ড ড্রিংকস কিডনির ব্যাপক ক্ষতি করে। অতিরিক্ত চিনি এবং ক্যালরি কিডনিতে চাপ ফেলে এবং শোধন প্রক্রিয়ায় বাধা দেয়।
>>> যেসব ফলে প্রচুর পটাশিয়াম আছে তাও কিডনির ওপর চাপ ফেলে। এমন ফল উপাদেয় হতেই পারে। তবে যতটা সম্ভব এড়িয়ে খাওয়াই ভালো।
>>> সব ধরনের ড্রাই ফ্রুটে পটাশিয়াম পাবেন। তাই ড্রাই ফ্রুটসও বেশি খাওয়া যাবে না।