ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

শুধু সর্দি-কাশি নয়, ডায়াবেটিস থেকেও মুক্তি দিতে পারে মধু

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১০:১৭, ২৬ নভেম্বর ২০২২
শুধু সর্দি-কাশি নয়, ডায়াবেটিস থেকেও মুক্তি দিতে পারে মধু
ফাইল ছবি

শীতে সর্দি-কাশি থেকে বাঁচতে মধু খাওয়ার রেওয়াজ আজও আছে। সকাল বেলায় তুলসী পাতা দিয়ে এক চামচ মধু খেলে জ্বর, সর্দি, কাশির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। মধুতে আছে ম্যাগনেশিয়াম, আয়রন ও ক্যালশিয়ামের মতো খনিজ।

নিয়মিত মধু সেবনে ফুসফুস ও অন্ত্রের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও মধুর কোনো তুলনা হয় না। মধুতে থাকা উপাদান বার্ধক্য রোধে সহায়তা করে। মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেমন ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো আমাদের  বিভিন্ন রোগ থেকে বাঁচাতে পারে যেমন টাইপ ২ ডায়াবেটিস, অকাল বার্ধক্য এবং হৃদরোগ।

শীতকালে, শ্বাসযন্ত্রের সংক্রমণ, গলা ব্যথা এবং কাশির সমস্যা লেগেই থাকে। আর এই সমস্যা থেকে বাঁচতে চা বা উষ্ণ পানিতে সামান্য লেবু ও  মধু মিশিয়ে পান করা যেতে পারে। মধু এক বছরের কম বয়সের শিশুদের দেওয়া উচিত নয়, কারণ এটি বোটুলিজমের ঝুঁকি বহন করে। এই বিরল রোগের ফলে শরীরের স্নায়ুর ক্ষতি হয় এবং শ্বাস নিতে অসুবিধা, পেশী পক্ষাঘাত দেখা দেয়। 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!