[ স্বাস্থ্যকথা ]
বদহজমে ভুগছেন? তিনটি উপাদানেই সমস্যা সমাধান
ছবি: অন্তর্জাল
মাঝে-মধ্যেই বদহজমে ভুগছেন? কিছু খেলেই যদি গলা জ্বালা করে বা যখন তখন বদহজমে ভোগেন তাহলেতো বড় বিপদ। যদিও এরকম মানুষের সংখ্যা কম নেই। কিছু খেলেই অম্বলের সমস্যা হতে থাকে অনেকের। কিন্তু কিছু ঘরোয়া উপাদানই বদহজম থেকে বাঁচাতে পারে অনায়াসেই।
বদহজম কমাতে পারে যেসব উপাদান
>> টকদইয়ে থাকা প্রোবায়োটিক। প্রোবায়োটিক হল ভাল ব্যাকটেরিয়া যা হজমে সাহায্য করে। তাই বদ হজমে ভুগলে টকদই খাওয়া যেতেই পারে।
>>খাবারের শেষ পাতে মৌরি খেতে ভাল বাসেন এরকম মানুষের সংখ্যা কম নেই। কিন্তু জানেন কী? মৌরি শুধু মুখের স্বাদ পরিবর্তন করে না । খাবার হজম করাতেও মৌরির ক্ষমতা অতুলনীয়। তাই খাবার পরে মৌরি খেলে বদহজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
>> পেঁপেতে আছে প্যাপাইন যা একটি এনজাইম হিসেবে কাজ করে। এই এনজাইম হজমের সমস্যাতো দূর করেই তার সঙ্গে পেটের নানা সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
ডেইলি-বাংলাদেশ/এস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!