যে চার পানীয় ডায়েটে রাখলেই দ্রুত ডেঙ্গু থেকে সেরে উঠবেন
ডেঙ্গু জ্বর এডিস মশার কারণে হয়। ডেঙ্গু জ্বরের জীবাণুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি চার থেকে ছয় দিনের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন।
তবে এই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে নানাভাবে সতর্ক থাকতে হবে। কিন্তু সব সময় রক্ষা পাওয়া সহজ হয় না। কোনো কারণে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেলে তখন নিজের প্রতি হতে হবে আরো বেশি যত্নশীল। ডেঙ্গুর মতো রোগ নিয়ন্ত্রণ করা না গেলে তা মারাত্মক বিপদের কারণ হতে পারে। এমন কি ঘটতে পারে মৃত্যুও।
এই পরিস্থিতিতে শরীরের রোগপ্রতিরোধ শক্তি বাড়ানোর ক্ষেত্রে বেশি করে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এ ক্ষেত্রে ডায়েটের উপর দিতে হবে বাড়তি নজর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই সময়ে ডায়েটে কোন কোন পানীয় রাখতেই হবে?
চিকিৎসকের মতে, ডেঙ্গু হলে শরীরের কোষগুলো পানিশূন্য হয়ে পড়ে। এই সময়ে শরীরে পর্যাপ্ত পানির জোগান দিতে হবে। এই সময়ে পানি খাওয়ার পাশাপাশি ডাবের পানি, ফলের রস, স্যুপ, স্টু, লিকার চা বেশি করে ডায়েটে রাখতে হবে। এ ছাড়া কোন পানীয় রাখলে বাড়বে রোগ প্রতিরোধ শক্তি?
নিম পানি
কিছু টাটকা নিমপাতা পানিতে ফুটিয়ে নিন। ব্যথা প্রশমিত করতে এবং আপনার ডিহাইড্রেশনের সমস্যা কমাতে প্রতিদিন চায়ের মতো পান করুন এই পানীয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও বেশ উপযোগী এই পানীয়।
কালমেঘ পাতার রস
নিম পাতার মতোই কালমেঘ পাতায় অ্যান্টি-ভাইরাল বৈশিষ্ট্য রয়েছে। রক্তের অণুচক্রিকার মাত্রা বাড়াতে এই ভেষজ সত্যিই উপকারী।
তুলসী চা
শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত তুলসির চা খাওয়া যেতে পারে। তাজা তুলসী পাতা পানিতে সিদ্ধ করে ছেঁকে নিন। সেই মিশ্রণে খানিকটা লেবুর রস মিশিয়ে খেতে পারেন। স্বাদ বাড়াতে মধুও দিতে পারেন।
মেথি বীজের পানীয়
সারা রাত এক গ্লাস পানিতে এক চামচ মেথি ভিজিয়ে রাখুন। ভোর বেলা সেই পানি ছেঁকে খেয়ে নিন। শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে এই পানীয় বেশ উপকারী।
সূত্র: আনন্দবাজার