ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

ডেঙ্গু আক্রান্ত ৫৩ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৭, ১২ আগস্ট ২০২২
ডেঙ্গু আক্রান্ত ৫৩ জন হাসপাতালে
ফাইল ফটো

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে ৫৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতেরর ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার ৫০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২৭৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্য ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি ৭২ জন।

চলতি বছর এখন পর্যন্ত ৩ হাজার ৫৫১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৮৯ জন। মারা গেছেন ১৬ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ডেঙ্গু
লিংক সফলভাবে কপি হয়েছে!