ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

পুরুষদেরও হতে পারে স্তন ক্যান্সার, যেসব উপসর্গ দেখে বুঝবেন

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৭, ১৬ মার্চ ২০২২
পুরুষদেরও হতে পারে স্তন ক্যান্সার, যেসব উপসর্গ দেখে বুঝবেন
পুরুষদের মধ্যেও দেখা যায় স্তন ক্যান্সার। ছবি: সংগৃহীত

সাধারণত নারীদের মধ্যে স্তন ক্যান্সারের সমস্যা দেখা যায়। তাইতো অনেকেরই ধারণা এটি কেবল নারীদেরই অসুখ। কিন্তু ক্যান্সার চিকিৎসকরা জানাচ্ছেন, পুরুষদের মধ্যেও দেখা যায় স্তন ক্যান্সার। পুরুষদের বুকে স্তনবৃন্তের ঠিক নিচে অল্প পরিমাণ অকার্যকরী কিছু স্তন কোষ থাকে। এই কোষগুলোর অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলেই পুরুষদের মধ্যে স্তন ক্যান্সারের সমস্যা দেখা যায়।

গোটা পৃথিবীতে যত জন স্তন ক্যান্সারে আক্রান্ত হন, তার মধ্যে এক শতাংশ হয় পুরুষদের। আক্রান্তের সংখ্যাটি কম হলেও এই এক শতাংশের রোগ যথেষ্ট ভয়াবহ হয়ে উঠতে পারে। ফলে আগে থাকতে সচেতন হওয়া জরুরি। কিন্তু সচেতন হওয়ার জন্য স্তন ক্যান্সারের উপসর্গগুলো জানা দরকার। চলুন তবে জেনে নেয়া যাক পুরুষদের স্তন ক্যান্সারের উপসর্গগুলো সম্পর্কে-

আরো পড়ুন: যে কারণে অবিবাহিত নারীকে ডাক্তার পিল খেতে বলেন

>> স্তনের চারপাশে ফোলা ভাব, দুর্গন্ধ কিংবা কোনো ক্ষত তৈরি হলে আগে থেকে সচেতন হওয়া খুবই জরুরি।

>> স্তনবৃন্তের রঙের পরিবর্তন হয়। লালচে হয়ে যায়।

>> যে চামড়া স্তন ঢেকে রাখে, তাতেকিছু অস্বাভাবিকতা দেখা যায়। চামড়া কুঁচকে যায়, তাতে ভাঁজ বা খাঁজ তৈরি হয়।

যেভাবে নির্ধারণ করবেন স্তনের ক্যান্সার

আল্ট্রাসোনোগ্রাফি ও ম্যামোগ্রাফির মাধ্যমে স্তন ক্যানসার নির্ণয় করা হয়। বায়োপ্সির সঙ্গে করা ইস্ট্রোজেন ও প্রোজেস্ট্রেরন হরমোনের পরীক্ষাও। প্রোটিন পরীক্ষাও করা হয়।

যে বয়সের পুরুষদের মধ্যে বেশি দেখা যায় স্তন ক্যান্সার

৪০-৬০ বছরের পুরুষদের মধ্যে সাধারণত এই রোগ বেশি দেখা যায়। পরিবারে ক্যান্সারের কোনো ইতিহাস থাকলে আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। ওজন বেশি থাকলেও পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের আশঙ্কা বৃদ্ধি পায়।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!