ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

কোন ব্লাড গ্রুপের মানুষের জন্য কোন খাবারগুলো ক্ষতিকর 

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১০:২৮, ১২ মার্চ ২০২২
কোন ব্লাড গ্রুপের মানুষের জন্য কোন খাবারগুলো ক্ষতিকর 
কোন ব্লাড গ্রুপের মানুষের খাওয়া উচিত নয় কোন কোন খাবার। ছবি: সংগৃহীত

বেঁচে থাকার জন্য দেহে পর্যাপ্ত পরিমাণ রক্ত থাকা জরুরি। মানবদেহে মূলত চার প্রকার রক্তের গ্রুপ দেখতে পাওয়া যায়। এ, বি, এবি এবং ও। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই রক্তের গ্রুপের গুরুত্ব অপরিসীম। 

তবে রক্তের গ্রুপের সঙ্গে খাবার-দাবারের সত্যিই কোনো যোগ রয়েছে কি না তা নিয়ে নিশ্চিত নন গবেষকরা। পিটার ডি আডামো নামক এক চিকিৎসক তার বইতে প্রথম রক্তের গ্রুপের উপর ভিত্তি করে একটি খাদ্যতালিকা তৈরি করেন। প্রকাশের পর এই বইটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। দেখে নিন কেমন ছিল সেই তালিকা- 

ও গ্রুপ

যাদের দেহে ও গ্রুপের রক্ত রয়েছে তাদের প্রোটিন সমৃদ্ধ প্রণিজ খাদ্য খাওয়া দরকার। অর্থাৎ মূলত মাছ, মাংস ও ডিম খাওয়া যেতে পারে। সবজির মধ্যে খাওয়া যেতে পারে ব্রোকলি, পেয়াজ, রসুন ও কুমড়া। অন্য দিকে এড়িয়ে চলতে হবে দানা শস্য ও দুগ্ধজাত পদার্থ।

আরো পড়ুন: স্ট্রোকের ঝুঁকি কমায় পটল

এ গ্রুপ

এ গ্রুপের রক্ত থাকলে লাল মাংস বাদ দিতে হবে খাদ্যতালিকা থেকে। খেতে হবে শাকসবজি। সম্পূর্ণ নিরামিষ খাদ্যগ্রহণ হতে পারে সবচেয়ে উপযোগী।

বি গ্রুপ

বি গ্রুপের মানুষদের খাওয়া চলবে না মুরগি ও শূকরের মাংস। এছাড়াও গমের আটা, ভুট্টা, ডাল ও টমেটোও কম খাওয়াই ভালো। তবে এই খাদ্যগুলো বাদে অন্যান্য প্রাণিজ প্রোটিন খেতে কোনো বাধা নেই।

এবি গ্রুপ

এবি গ্রুপের রক্ত রয়েছে এমন মানুষদের এ ও বি গ্রুপের মানুষদের খাদ্যতালিকার মিশ্র একটি খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। খেতে পারেন সামুদ্রিক মাছ, দুগ্ধজাত পদার্থ, ডাল ও দানাশস্য থেকে তৈরি হওয়া খাবার। তবে এড়িয়ে চলতে হবে রাজমা, ভুট্টা। এড়িয়ে চলতে হবে গরু ও মুরগির মাংসও।

তবে এই তালিকা নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে। তাই এই বিষয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন বলেই মত বিশেষজ্ঞদের।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!