নিমিষেই মাথা যন্ত্রণা থেকে মুক্তি দেবে যে পানীয়
মাথা যন্ত্রণার সমস্যায় ক্মবেশি আমারা সবাই ভুগে থাকে। যা খুবই অসহ্যকর। মাইগ্রেনের সমস্যা থাকলে মাথা যন্ত্রণা নিয়ে ঘুম ভাঙা খুবই স্বাভাবিক ব্যাপার। এছাড়াও বিভিন্ন কারণে মাথা ব্যথা করে থাকে। এর থেকে মুক্তি পেতে কত কিনা করেন সবাই।
কেউ কেউ মাথা যন্ত্রণা কমানোর জন্য এসেনশিয়াল অয়েলের ব্যবহার করেন। এর উপকারিতা নিশ্চয়ই জানেন। কিন্তু লেমোনেড যে মাথা যন্ত্রণা সারাতে পারে তা জানতেন কি?
এসেনশিয়াল অয়েলের মধ্যে সবচেয়ে উপকারী ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। এই তেলের জটিল গঠনে থাকে ১৫০টি জরুরি উপাদান। যা অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টি-ফাংগাল, অ্যান্টিডিপ্রেস্যান্ট, অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, ডিটক্সিফায়ার হিসেবে ভালো কাজ করে।
আরো পড়ুন: অতিরিক্ত অ্যালোভেরা ব্যবহারে যেসব ক্ষতি
এই ল্যাভেন্ডার অয়েল ম্যাসাজের কাজে বা ঘরে পটপৌরিতে ব্যবহার করার কথা এতদিন জানতেন। কিন্তু জানেন কি আপনি ল্যাভেন্ডার অয়েলে খেতেও পারেন? ল্যাভেন্ডার অয়েল লেমোনেডে মিশিয়ে খেলে নিমেষে মাথা যন্ত্রণা কমে যাবে।
যা যা লাগবে
১ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল, ৬টা লেবুর রস, কাঁচা মধু ১ কাপ। পানি ১২ কাপ।
যেভাবে বানাবেন
সব উপকরণ একটা সসপ্যানে মেশান। এই মিশ্রণ ঠান্ডা করুন, চাইলে আরো পানি বা মধু মেশাতে পারেন। ঢাকা দিয়ে এক ঘণ্টা রেখে দিন। এই ল্যাভেন্ডার লেমোনেড যেকোনো ব্যথা, অনেক দিন ধরে থাকা মাথায় যন্ত্রণা কমায়। শরীরের ভারসাম্য বজায় রাখে।
যদি ল্যাভেন্ডার অয়েল খেতে না চান তাহলে গরম পানিতে ৫-৬ ফোঁটা মিশিয়ে সেই পানি দিয়ে গোসল করতে পারেন। বাড়ি বা অফিসে ১০-১২ ফোঁটা এসেনশিয়াল অয়েল ডিফিউজ করলেও মাথা যন্ত্রণা থেকে রেহাই পেতে পারেন।