রাতে সোয়েটার পরে ঘুমাচ্ছেন? হতে পারে মারাত্মক বিপদ
শীতে নিজেকে উষ্ণ রাখতে সবাই সোয়েটার পড়েন। যা খুবই স্বাভাবিক বিষয়। অনেকেই আবার শীত সহ্য করতে না পেরে নিজেকে উষ্ণ রাখতে রাতে ঘুমানোর সময়ও সোয়েটার পরে ঘুমান। এই ভুলেই ঘটতে পারে বিপদ!
জেনে অবাক হবেন যে, শোয়ার সময় সোয়েটার পরে ঘুমানো আপনার জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। সোয়েটার পরে ঘুমালে কী কী বিপত্তি বাধতে পারে চলুন জেনে নেয়া যাক-
** রাতে সোয়েটার পরে ঘুমোতে গেলে ত্বক শুষ্ক হয়ে যায়। এমনিতেই বাংলার শীত শুষ্ক। ফলে রাতে যদি এমন ঘটনা ঘটে তবে তা একজিমার মতো ত্বকের রোগ ডেকে আনতে পারে।
** উষ্ণতার পরিবর্তনে সংবহনতন্ত্রের নালীর সংকোচন ও প্রসারণ হয়। ভারী সোয়েটার পরে শুয়ে পড়লে অনেক সময় খুব দ্রুত বেড়ে যায় শরীরের তাপমাত্রা। বাইরের ঠাণ্ডার পর আচমকা এই তাপমাত্রা বেড়ে যাওয়া সংবহনতন্ত্রের সমস্যা তৈরি করতে পারে। বিশেষত হৃদযন্ত্রের সমস্যা থাকলে এই ঘটনা বড়সড় বিপদ ডেকে আনতে পারে।
আরো পড়ুন: ওষুধ ছাড়াই ঘরোয়া উপায়ে দূর করুন বুকের কফ
** শিশুদের ঠাণ্ডা থেকে বাঁচানোর জন্য অনেকেই ঘুমের সময়ও গরম পোশাক পরিয়ে রাখেন। কিন্তু এতে উপকরের বদলে অপকারই হয় বেশি। গরমে ঘাম হয়ে গেলে বুকে ঠাণ্ডা বসে যাওয়ার সম্ভবনা তৈরি হয়।
** সাধারণত সোয়েটার যে ধরনের উপাদানে তৈরি হয় তা তাপমাত্রার রোধ হিসেবে কাজ করে, কাজেই সাধারণ সুতির পোশাকের থেকে অনেক বেশি তাপমাত্রা সংরক্ষিত হয় এতে। অতিরিক্ত উষ্ণতা ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে।
** উলের মোজা পরে ঘুমোনোও ভালো অভ্যাস নয়। উল তাপমাত্রা ধরে রাখার জন্য উপযোগী হলেও ঘাম শোষণ করতে পারে না একেবারেই। ফলে পায়ে ঘাম জমে যাওয়ার সমস্যা হয়, এতে পায়ে নানা রকম জীবাণু জন্ম নেয়। তৈরি হতে পারে নানা চর্মরোগ।