ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

শীতে শরীরে প্রোটিনের ঘাটতি জানান দেবে এসব লক্ষণ

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১২:৩৪, ২৩ ডিসেম্বর ২০২০
শীতে শরীরে প্রোটিনের ঘাটতি জানান দেবে এসব লক্ষণ
ছবি: প্রোটিন সমৃদ্ধ খাবার

শরীর সুস্থ রাখতে ভিটামিন, প্রোটিন সহ খনিজ উপাদানগুলোর গুরুত্ব অনেকবেশি। শরীরের জন্য প্রোটিন খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনার মস্তিষ্ক সচল রাখা, দেহের বৃদ্ধি, কোষ গঠন ও ক্ষয়পুরণ করতে দরকার প্রোটিন। 

তবে একেকজনের শরীরের প্রোটিনের প্রয়োজন একেক মাত্রায়। অনেকে খাবারের পুষ্টিগুণ না জেনে এমন  ডায়েট করেন যে শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দেয়। এ থেকে পরবর্তিতে অনেক সমস্যা দেখা দেয়। বিভিন্ন কারণে শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দেয়। ফলে শরীরে দেখা দিতে পারে বিভিন্ন ধরণের অসুস্থতা। সারাদিন ক্লান্তিভাব অনুভব হওয়া, দুর্বল লাগা প্রোটিনের ঘাটতির অন্যতম লক্ষণ। 

চলুন জেনে নেয়া যাক প্রোটিনের অভাবে শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে- 

শারীরিক দুর্বলতা
প্রোটিন শরীরে এনার্জি দেয়। নির্দিষ্ট মাত্রায় প্রোটিন না খেলে সারাদিন ঘুম ঘুম ভাব থাকবে। শরীরে আসবে ক্লান্তিভাব। কোনো কাজ করতেই মন বসবে না।

আরো পড়ুন: শরীরের নানান সমস্যার সমাধানে পাতে রাখুন লাল চাল

পেশীতে সমস্যা
প্রোটিন না খেলে শরীরে শক্তি থাকবেনা। পেশী দুর্বল হয়ে যাবে। যারা বডি ব্লিডিং করেন তারা অতিরিক্ত প্রোটিনের জন্য প্রোটিন জুস খেয়ে থাকেন। 

ক্ষুধা বেড়ে যাওয়া 
শরীরের প্রয়োজনের চেয়ে কম প্রোটিন খাওয়া হলে যখন তখন ক্ষুধা লাগে। খাওয়ার পরেও পেট বেশিক্ষণ ভরা থাকে না। আর তখনই মানুষ জাঙ্ক ফুড খায়। এতে দেখা যায় ওজন কয়েকগুণ বেড়ে যায়।

ত্বক ও চুলের সমস্যা
ডিম দুধ প্রোটিনের অন্যতম উৎস।  প্রোটিন না খেলে চুল পড়ে যায়, ত্বক ফ্যাকাসে হয়ে যায়। এছাড়া প্রোটিনের অভাবে নখও ভেঙ্গে যেতে পারে।

বার্ধক্য
প্রোটিনের অভাবে দ্রুত বলিরেখা পরে। চেহারায় বয়সের ছাপও আসে তাড়াতাড়ি।

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!