ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

ক্যান্সার চিকিৎসার সময় যেসব খাবার নিষেধ

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৮:৩০, ১৬ নভেম্বর ২০১৯
ক্যান্সার চিকিৎসার সময় যেসব খাবার নিষেধ
ছবি: সংগৃহীত

ক্যান্সার শরীরে কোন পর্যায়ে রয়েছে তার ওপর নির্ভর করতে চিকিৎসকরা রোগীর চিকিৎসা করেন। এমন অবস্থায় রোগীর জন্য অনেক ধরনের খাবার খাওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

সম্প্রতি ক্যান্সার বিষয়ক এক কনফারেন্সে এ ধরনের তথ্য দেয়া হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়। 

স্তন ক্যান্সার যখন ছড়িয়ে যায় তখন রসুন কিংবা আদা খেলে চামড়ার ক্ষত সারতে দেরি হতে পারে। 

স্তন ক্যান্সার বিষয়ক পর্তুগালের শল্য চিকিৎসক অধ্যাপক মারিয়া জোয়াও কার্দোসো বলেন, চিকিৎসকদের উচিত নিজে থেকে উদ্যোগী হয়ে রোগীদের জিজ্ঞেস করা যে ক্যান্সারের চিকিৎসার সময় তারা অন্য কিছু খাচ্ছে কিনা?

এমন অনেক পণ্য আছে যেগুলোর কারণে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হরমোন থেরাপি এবং কেমোথেরাপির উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এছাড়া আরো কিছু পণ্য আছে যেগুলো রক্ত জমাট করতে দেরি করে।

ক্যান্সার বিশেষজ্ঞ মিস কার্দোসো বলেন, কিছু ভেষজ জিনিস আছে যেগুলোর কারণে রক্ত জমাট হতে দেরি হয়। এগুলোর মধ্যে রয়েছে- রসুন, জিনসেং এবং হলুদ।

ক্যান্সার রিসার্চ বলছে, ক্যান্সারের চিকিৎসা চলাকালীন মাল্টা এবং কমলার মতো খাবার এড়িয়ে চলা উচিত। এছাড়া কামরাঙ্গা, বাঁধাকপি এবং হলুদও এ তালিকায় রেখেছে ব্রিটেনের ক্যান্সার রিসার্চ।

প্রতিষ্ঠানটি বলছে, প্রথাগত চিকিৎসার বাইরে যে কোনো ধরনের ওষুধ খাবার আগে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন। বিশেষ করে আপনি যদি ক্যান্সার চিকিৎসার মাঝামাঝিতে অবস্থান করেন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!