স্বাদযুক্ত পানীয় পানের ফলাফল ‘পানিশূন্যতা’
গরমে শরীর থেকে অনেক পানি বেরিয়ে যায়। এজন্যই পানি পিপাসা বাড়ে। তবে আমরা অনেক সময়ই গলা ভেজাতে পানির পরিবর্তে চা-কফি থেকে শুরু করে কোমল পানীয় বেশি পান করে থাকি। কিন্তু তীব্র গরমে পানির চাহিদা মেটাতে যেসব পানীয়কে আঁকড়ে ধরা হচ্ছে সেগুলো অজান্তে আমাদের শরীরের কী পরিমাণ ক্ষতি করছে তা হয়তো অনেকেই জানেন না! জানলে এ অভ্যাসের ইতি টানবেন।
পানি শূণ্যতার লক্ষণ
পানি শূন্যতার সমস্যার ফলে চামড়া কুঁচকে যাওয়ার পাশাপাশি কিডনি খারাপ হয়ে যাচ্ছে, প্রস্রাব খুব কমে যায় বা বন্ধ হয়ে যায়৷ ঘুমের ঘোরের মধ্যে মৃত্যুও ঘটতে পারে। পানি খাওয়ার পরিবর্তে যখন কফি, ঠান্ডা পানীয়, অ্যালকোহল ইত্যাদি খাওয়া হয় তখন বার বার প্রস্রাব পায়। আর প্রস্রাব হচ্ছে বলে সবাই ধরে নেন সব ঠিক আছে। কিন্তু আসলে বিপদ বাড়ে৷ কাজেই এ সব খেতে চাইলে পরিমিত পরিমাণে খান সঙ্গে পানিও খান শরীরের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত।
কী কী করণীয়
১) প্রস্রাবের পরিমাণ ও রং যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে পানি খাওয়া চালিয়ে যান৷ অবশ্য যদি কিডনির অসুখ না থাকে।
২) ফলের রস, স্যুপ, ডাবের পানি, লবণ ও চিনির শরবত খান।
৩) চা-কফির বদলে ঠান্ডা পানি ও মাঝেমধ্যে এক-আধ কাপ চা খান।
৪) রোদে একটু কম যাওয়ার চেষ্টা করুন। খুব গরমের ক’দিন ঠান্ডা ঘরে বসে ব্যায়াম করতে। সম্ভব না হলে ব্যায়াম ক’দিন বাদ দিন।
ডেইলি বাংলাদেশ/আরএ/জেএমএস