[ বিনোদন ]
ঘরবন্দী হয়েও থেমে নেই জন কবির
জন কবির
ব্যান্ডদল ‘ব্ল্যাক’র সাবেক ও ‘ইন্দালো’ ব্যান্ডের বর্তমান ভোকাল জন কবির। এই পরিচয়ের পাশাপাশি অভিনেতার তকমাটাও রয়েছে তার নামের আগে। তবে অভিনয়টা সখের বসেই করা। গানের মানুষ হয়েই পরিচয় দিতে স্বাছন্দবোধ করেন তিনি। বর্তমানে গৃহবন্দী এ তারকা। তবে থেমে নেই তার কাজ।
জানা গেছে, ৪০ দিন ধরে গৃহবন্দী রযেছেন জন কবির। এর মধ্যে মাত্র দুইবার বাজার করতে বাইরে গেলেও বাকি সময়টা রাজধানীর বনানীর বাসাতেই রয়েছেন।
এই ৪০ দিনে ১০টি নতুন সুর তৈরি করেছেন তিনি। সময় ও সুযোগ বুঝে সুরগুলোর ওপর কথা লেখার কাজ শুরু করবেন তিনি।
.png)
এ বিষযে জন কবির বলেন, বাসায় থাকাটাই এখন সবচেয়ে নিরাপদ। এখন হাতে প্রচুর সময়। সময়টা কাজে লাগানোর জন্য সুরের কাজ শুরু করছি। তবে সুর করলেও কথা লিখতে পারছি না। আসলে এই পরিস্থিতির মধ্যে কথা লেখা খুব কঠিন। ইচ্ছা আছে বিভিন্ন বিষয় নিয়ে সুরগুলোর ওপর কথা বসানোর।
এর আগে সবশেষ একটি একক অ্যালবামের কাজ করেছেন এ গাযক অভিনেতা। অ্যালবামটির নাম ‘অপ্রাসঙ্গিক’। এতে মোট ১০টি গান থাকছে। এ অ্যালবামের প্রথম গান ‘মোহ’সহ কয়েকটি সিঙ্গেল আকারে প্রকাশ হবে।
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!