ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

ভাইরাল সেই ‘শিল্প’ কলা আবারো নিলামে, এবার দাম দেড় মিলিয়ন ডলার

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৯, ২৫ অক্টোবর ২০২৪
ভাইরাল সেই ‘শিল্প’ কলা আবারো নিলামে, এবার দাম দেড় মিলিয়ন ডলার
ছবি: সংগৃহীত

দেওয়ালে একটি কলা আটকানো। ডাক্ট টেপ দিয়ে। সেটাই নাকি বহুমূল্য শিল্পকর্ম। চেনা চেনা লাগছে? হ্যাঁ, ২০১৯ সালে এমনই একটি আর্ট-ওয়ার্ক নিয়ে সমালোচনার ঝড় উঠেছিলো সারা পৃথিবীতে। আবারো নিলামে উঠেছে একই ঘরানার সেই আট-ওয়ার্ক।

শুক্রবার আর্ট-ওয়ার্ক বিক্রির সবচেয়ে জনপ্রিয় ব্রিটিশ অকশন হাউস সোথেবি ঘোষণা দিয়েছে যে আর্টওয়ার্কটির তিনটি ‘সংস্করণ’ এর মধ্যে একটি আবার বিক্রি হচ্ছে। তবে, এবার দাম অনেকগুণ বেশি। প্রাথমিকভাবে দাম হাঁকানো হচ্ছে, এক থেকে দেড় মিলিয়ন মার্কিন ডলার।

অনেকের মতে সেই আর্ট-ওয়ার্ক লেইম। অনেকেই আবার ঠাট্টা মশকরা করে বলেছিলেন, ‘কতই-না চিন্তা ভাবনা করতে হয়েছে আর্ট-ওয়ার্কটি বানাতে গিয়ে! সেটি ছিল দেয়ালে টেপ দিয়ে লাগানো একটি কলা! তখন, ওই আর্ট-ওয়ার্কটি বিক্রি হয়েছিলো এক লাখ ২০ হাজার মার্কিন ডলারে।

Advertisement

তবে, ৫ বছর পর আবার কেন আলোচনায় এই কলার আর্টওয়ার্ক? কারণ-ইতালিয়ান আর্টিস্ট মাউরিজিও ক্যাটেলানের ভাইরাল সৃষ্টি ‘কমেডিয়ান’ শিরোনামের সেই আর্ট-ওয়ার্কটি একটি ভালো বিনিয়োগ হিসেবে প্রমাণিত হতে পারে। সূত্র: সিএনএন নিউজ

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!