ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশের তালিকা প্রকাশ

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯, ৯ অক্টোবর ২০২৪
বিশ্বের সবচেয়ে ধনী ১০ দেশের তালিকা প্রকাশ
ইউরোপের দেশ লুক্সেমবার্গ। ফাইল ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি বছরের ফেব্রুয়ারিতে জিডিপি’র ওপর ভিত্তি করে বিশ্বের শীর্ষ ১০টি ধনী দেশের তালিকা প্রকাশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আইএমএফ এর তালিকার শীর্ষে রয়েছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ। দেশটির জনগণের মাথাপিছু আয় ১ লাখ ৪০ হাজার ৩১২ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৫৪ লাখ টাকা।

তালিকার বাকি দেশগুলো হলো :

Advertisement

২. ম্যাকাও: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও। এর মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৪ হাজার ১৪০ মার্কিন ডলার।

৩. আয়ারল্যান্ড: আয়ারল্যান্ডের মানুষের গড় জিডিপি ১ লাখ ৩৩ হাজার ৯০০ মার্কিন ডলার।

৪. সিঙ্গাপুর: এশিয়ার দেশ সিঙ্গাপুর। মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ৩৩ হাজার ৭৪০ মার্কিন ডলার।

৫. কাতার: মধ্যপ্রাচ্যের দেশটির মাথাপিছু জিডিপি (পিপিপি) ১ লাখ ১২ হাজার ২৮০ মার্কিন ডলার।

৬. সংযুক্ত আরব আমিরাত: এশিয়ার দেশ সংযুক্ত আরব আমিরাত। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৯৬ হাজার ৮৫০ মার্কিন ডলার।

৭. সুইজারল্যান্ড: ইউরোপের দেশ সুইজারল্যান্ড। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৯১ হাজার ৯৩০ মার্কিন ডলার।

৮. সান মারিনো: ইউরোপের দেশটির মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮৬ হাজার ৯৯০ মার্কিন ডলার।

৯. যুক্তরাষ্ট্র: মার্কিন যুক্তরাষ্ট্রের মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮৫ হাজার ৩৭০ মার্কিন ডলার।

১০. নরওয়ে: ইউরোপের দেশ নরওয়ে। মাথাপিছু জিডিপি (পিপিপি) ৮২ হাজার ৮৩০ মার্কিন ডলার।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!