ডেইলি বাংলাদেশের প্রিয় পাঠকবৃন্দ একনজরে দেখে নিন ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো-
ঘটনাবলি:
.png)
১৬২৮- সম্রাট শাহজাহান আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন।
১৯৫২- রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমগ্র পূর্ব পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ধর্মঘট।
১৯৭২- বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রিটেন, পশ্চিম জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড ও ইসরায়েলসহ দশটি দেশ।
১৯৭২- বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করে।
২০০৪- সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক চালু হয়।
জন্ম:
১৯১৮- বাঙালি ঔপন্যাসিক কবি প্রাবন্ধিক ও ছোটগল্প কার নারায়ণ গঙ্গোপাধ্যায়।
১৯২১- ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী লতফি জাদেহ।
১৯২২- ভারতীয় কণ্ঠশিল্পী ভারতরত্ন পণ্ডিত ভীমসেন জোশী।
১৯২৫- জনপ্রিয় বাঙালি সাহিত্যিক চিত্তরঞ্জন মাইতি।
১৯৩৬- বাংলাদেশের প্রখ্যাত কবি ফজল শাহাবুদ্দীন।
১৯৮৬- বাংলাদেশি ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।
মৃত্যু:
১৯১২- বাঙালি কবি, নাট্যকার ও হিন্দুমেলার সংগঠক মনোমোহন বসু।
১৯৭৪- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু।
১৯৭৪- বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী অনাদিকুমার ঘোষদস্তিদার।
১৯৯০- ভারতীয় বাঙালি সাহিত্যিক মৈত্রেয়ী দেবী।
১৯৯৮- ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা রবি ঘোষ।
দিবস:
বিশ্ব ক্যান্সার দিবস।