ডয়েলের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বিশাল ফ্লাইটটিতে শুধু তারা দুজনই আছে। ভিডিওটি ১০ লাখেরও বেশি বার দেখা হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, আজকে এমিরেটসে ভ্রমণ করা একমাত্র নারীদের পক্ষ থেকে জানাই বড়দিনের শুভেচ্ছা। ভিডিওতে, চেডেলকে এমিরেটসের কেবিন স্টাফ সদস্যরা যে হেডগিয়ার পরেন তা পরানোর চেষ্টা করতে দেখা যায়। ডয়েলকে দেখা যায় কেভিনের খালি করিডোর নাচতে।
এমিরেটসের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোনো ধারণা ছিল না যে তারাই ফ্লাইটের একমাত্র যাত্রী এবং এটি তাদের জন্য অবাক করা একটি বিষয় ছিল।
.png)
চেডেল জানিয়েছেন, আমাদের ধারণা ছিল না যে আমরাই একমাত্র যাত্রী ছিলাম। যদিও ফার্স্ট-ক্লাসে আরো ৪ জন যাত্রী ছিল তবে তাদের কক্ষটি আমাদের থেকে সম্পূর্ণ আলাদা ছিল।
তিনি জানান, এটা অনেক মজার ছিল। আমরা ক্রুদের সাথে কথা বলছিলাম এবং তাদের সাথে মজার ভিডিও শুট করছিলাম।