ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]
ইতিহাসের এই দিনে

প্রথমবারের মতো মানুষের চন্দ্র প্রদক্ষিণ

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১০:৫২, ২১ ডিসেম্বর ২০২৩
প্রথমবারের মতো মানুষের চন্দ্র প্রদক্ষিণ
ছবি: অন্তর্জাল

আজ ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২০২৩ ইংরেজি। ৬ পৌষ, ১৪৩০ বাংলা। ৭ জমাদিউস সানি, ১৪৪৫ হিজরি।

আজ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৫৫তম (অধিবর্ষে ৩৫৬তম) দিন। বছর শেষ হতে আরো ১০ দিন বাকি রয়েছে।

ডেইলি বাংলাদেশের প্রিয় পাঠকবৃন্দ একনজরে দেখে নিন ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো-

ঘটনাবলি

Advertisement

১১৬৩- হল্যান্ডের কয়েকটি গ্রামে হারিকেন আঘাত হানে।
১৮২৬- রাজা রনজিত সিংয়ের বিরুদ্ধে সৈয়দ আহমদ বেলভীর যুদ্ধ ঘোষণা।
১৮৯৮- বিজ্ঞানী পিয়ের ক্যুরি ও মারি ক্যুরি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন।
১৯১৩- সংবাদপত্র নিউইয়র্ক ওয়ার্ল্ড সর্ব প্রথম শব্দ ধাঁধা প্রকাশ করে।
১৯৫২- উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিন শান্তি পুরস্কার পান।
১৯৬৮- অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়।

জন্ম

১৮০১- সমাজ সংস্কারক প্রসন্নকুমার ঠাকুর।
১৮২৭- ভারতের বাঙালি কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং প্রবন্ধকার রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
১৮৫৪- মরমী কবি হাসন রাজা। প্রকৃত নাম দেওয়ান হাসন রাজা।
১৯৩৪- বাঙালি নেপথ্য সংগীত শিল্পী ও বাংলা আধুনিক গানের জনপ্রিয় গায়িকা প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

মৃত্যু

১৮০৭- ইংরেজ মানবতাবাদী জন নিউটন।
১৯৬০- মার্কিন গণিতবিদ ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক এরিক টেম্পল বেল।
১৯৮২- প্রাবন্ধিক, নন্দনতাত্ত্বিক আবু সয়ীদ আইয়ুব।
২০১১- ভারতে পরমাণু কর্মসূচির অন্যতম ব্যক্তিত্ব, ভাবা পরমাণু কেন্দ্রের অধিকর্তা ও ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী পি কে আয়েঙ্গার।
২০১৭- বাঙালি সংগীত শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়।
২০২১- ভারতীয় বাঙালি কবি শরৎকুমার মুখোপাধ্যায়।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!