বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে ‘মুজিব’স বাংলাদেশ’ প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল থেকে কুয়াকাটায় শুরু হয় বাংলাদেশ ফেস্টিভাল। শুক্রবার সকালে শুরু হওয়া এ অনুষ্ঠান শেষ হবে শনিবার (৯ ডিসেম্বর) রাতে।
ফেস্টিভালের প্রথম দিন শুক্রবার সন্ধ্যার পর থেকেই জমজমাট হতে থাকে অনুষ্ঠান। রাত ৮টার দিকে আকাশে ওড়ানো হয় ফানুস। এরপর রাখাইন ভাষার গানের তালে তালে কুয়াকাটার ঐতিহ্যবাহী রাখাইন নৃত্য করছেন তরুণীরা। অপর দিকে সৈকতের আকাশে জ্বলছে শতশত ফানুস। ফানুসের আলোতে ঝলমল করছে সাগরপার। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন মনোমুগ্ধকর উপস্থাপনা। এর আগে বিকেলে চলে ঘুড়ি উৎসব, ভলিবল ও ফুটবল খেলা।
.png)
সৈকতে ৬০টি স্টলের মাধ্যমে বরিশালে আঞ্চলিক উৎপাদিত পণ্য ও বাহারী খাবারের পসরা প্রদর্শন করা হয়। আর প্রথমবারের মতো এ অনুষ্ঠানে অংশ নিতে পেরে মুগ্ধ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা।
কুয়াকাটার ঐতিহ্যবাহী রাখাইন নৃত্য। রাখাইন ভাষার গানের তালে তালে নৃত্য করছেন রাখাইন তরুণীরা। অপর দিকে সৈকতের আকাশে জ্বলছে শতশত ফানুস। ফানুসের আলোতে ঝলমল করছে সাগরপার। মনোমুগ্ধকর এসব দৃশ্য উপভোগ করছেন নানা বয়সী হাজার হাজার মানুষ।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহের মোহাম্মদ জাবের জানান, বাংলাদেশের পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে ফুটিয়ে তুলতে মুজিব’স বাংলাদেশ প্রচারণার অংশ হিসেবে এমন আয়োজন করা হয়েছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এভাবে দেশের প্রতি বিভাগের পর্যটন শিল্প নিয়ে এ উৎসব করা হবে।