ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

গ্রামজুড়ে ভোটার মাত্র ৩৫ জন, সবাই একই পরিবারের  

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৮, ১৬ নভেম্বর ২০২৩
গ্রামজুড়ে ভোটার মাত্র ৩৫ জন, সবাই একই পরিবারের  
ছবি: অন্তর্জাল

অবিশ্বাস্য হলেও ঘটনা কিন্তু সত্য। গ্রামজুড়ে ভোটার মাত্র ৩৫ জন। তারা সবাই একই পরিবারের। এমন গ্রামটি রয়েছে ভারতের রাজস্থানে। আর এটি ঐ রাজ্যটির সবচেয়ে ছোট ভোটকেন্দ্র।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের বরাতে জানা যায়, ভারতের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৭ নভেম্বর ছত্তিশগড় ও মিজোরামের ভোট অনুষ্ঠিত হয়েছে। আর রাজস্থানে ভোট নেওয়া হবে ২৫ নভেম্বর। এর আগে ভারত-পাকিস্তান সীমান্তের বার্মার জেলার প্রত্যন্ত একটি গ্রাম হলো বাদমের কা পারে। আর সেখানেই একটি ভোটকেন্দ্র স্থাপন করেছে ভারতের নির্বাচন কমিশন।

স্থানীয়রা জানান, আগে ঐ গ্রাম থেকে ভোট দিতে হলে বাসিন্দাদের ২০ কিলোমিটার পথ পাড়ি দিতে হতো। এসময় কেউ কেউ হেঁটে, আবার কেউ কেউ উটে চড়ে ভোটকেন্দ্রে যেতেন। বয়স্ক ও নারীদের জন্য এ যাত্রা কঠিন হতো।

Advertisement

এ জন্য বাদমের কা পারে গ্রাম থেকে বেশিরভাগ পুরুষ ভোটার গিয়েই ভোট দিতেন। তবে এ বছর তাদের এ কষ্টের কথা বিবেচনা করে ঐ গ্রামে একটি ভোটকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নির্বাচন কমিশন। গ্রামটিতে মোট ভোটার ৩৫ জন। এদের মধ্যে ১৭ জন নারী ও ১৮ জন পুরুষ।

২০১৮ সালে অনুষ্ঠিত রাজস্থানের ২০০ আসনের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পায় ৯৯টি আসন ও ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি পায় ৭৩টি আসন।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!