ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]
ইতিহাসের পাতায় ১৪ আগস্টের উল্লেখযোগ্য ঘটনা

মুদ্রণ যন্ত্রের আবিষ্কার

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৯:০৭, ১৪ আগস্ট ২০২৩
মুদ্রণ যন্ত্রের আবিষ্কার
ছবি: সংগৃহীত

আজ ১৪ আগস্ট ২০২৩ ইংরেজি, রোজ সোমবার। ৩০ শ্রাবণ, ১৪৩০ বাংলা। ২৬ মহররম, ১৪৪৫ হিজরি। আজ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২৬তম (অধিবর্ষে ২২৭তম) দিন। বছরটি শেষ হতে আরো ১৩৯ দিন বাকি রয়েছে।

ডেইলি বাংলাদেশের প্রিয় পাঠকবৃন্দ একনজরে দেখে নিন ইতিহাসের এদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো-

ঘটনাবলি

Advertisement

১৪৩৭ - মুদ্রণ যন্ত্রের আবিষ্কার।
১৫৫১ - তুরস্কের নৌবাহিনী ত্রিপোলি দখল করে।
১৫৮৫ - রানি প্রথম এলিজাবেথ নেদারল্যান্ডসের সার্বভৌমত্ব খারিজ করে দেন।
১৭৬২ - ইংল্যান্ডের নৌবাহিনী হাভানা দখল করে।
১৭৯০ - সুইডেন ও রাশিয়া শান্তিচুক্তি করে।
১৮২৫ - ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাড অনেক পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণার পর অপরিশোধিত তেল থেকে পেট্রোল আবিষ্কার করতে সক্ষম হন।
১৮৪৮ - গঠিত হয় ওরেগন এলাকা।
১৮৮৫ - জাপান জং প্রতিরোধক রং প্যাটেন্ট করে।
১৯০০ - ২০০ মার্কিন নৌসেনা অবতরণ করে পিকিং দখল করে নিলে বক্সার বিদ্রোহের সমাপ্তি ঘটে।
১৯১২ - মার্কিন মেরিন সেনা নিকারাগুয়া দখল করে।
১৯৩১ - ইলা সেন ও মীরা দেবী নামে কুমিল্লার অষ্টম শ্রেণীর দুই ছাত্রী ব্রিটিশবিরোধী বিপ্লবী তৎপরতার অংশ হিসেবে কুমিল্লার ম্যাজিস্ট্রেট সিজি স্টিভেন্সকে গুলি করে হত্যা করে।
১৯৪১ - রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামক শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন।
১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে জাপান রাশিয়ার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
১৯৪৭ - ভারত বিভক্তির মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়।

জন্ম

১২৫৭ - জাপান সম্রাট হানাজোনো।
১৮৬৭ - নোবেলজয়ী ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার জন গলসওয়ার্দ।

মৃত্যু

১৪৩৩ - পর্তুগালের রাজা প্রথম জোহান।
১৯৩৫ - নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ ফ্রেদেরিক জুলিও কুরি।
১৯৪১ - নোবেলজয়ী ফরাসি রসায়নবিদ পল সাবাতিয়।
১৯৫৬ - জার্মান নাট্যকার ব্রেখট।
১৯৭২ - ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার ও কবি ঝুল রম্যাঁ।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!