ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ফিচার ]

সিগারেট কি মেয়াদ উত্তীর্ণ হয়?

ফিচার ডেস্ক
প্রকাশিত: ১৯:১৩, ১৮ জুন ২০২৩
সিগারেট কি মেয়াদ উত্তীর্ণ হয়?
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

ধূমপান স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তা সত্ত্বেও অনেকেই রয়েছেন, যারা নিয়মিত ধূমপান করেন। অনেকের মতে, সিগারেটের একটি টান নাকি হাজারটা চুমু সমান। সত্যিই কী সুখ রয়েছে তা একমাত্র ধূমপানকারীরাই জানেন।

অনেকের মনে প্রশ্ন, সিগারেট কি মেয়াদ উত্তীর্ণ হয়? সিগারেটের মেয়াদ শেষ হওয়ার কোনো তারিখ নেই। কিন্তু নতুন প্যাকেট খোলার পর বাতাসের সংস্পর্শে এলে তা বেশিদিন পর্যন্ত ঠিক থাকে না। তবে প্যাকেট খোলা না হলে তৈরির দিন থেকে দু’বছর পর্যন্ত ঠিক থাকে।

তবে সিগারেটকে বাংলায় কী বলে, জানেন? অনেকেই হয়তো কথাটা শুনে অবাক হচ্ছেন আর ভাবছেন সিগারেটকে তো সিগারেটই বলে। আসলেই তা নয়। সিগারেট শব্দটি একটি ইংরেজি শব্দ। এমন অনেক শব্দ প্রতিনিয়ত বলে থাকেন যা ইংরেজি শব্দ, কিন্তু তার বাংলা অর্থ অনেকেই জানেন না।

Advertisement

যেমন ধরুন, চেয়ার, টেবিল, ফ্যান ইত্যাদি শব্দগুলো বাংলার সঙ্গে মিশে আছে। তেমনই সিগারেট শব্দটিও বহু প্রচলিত। সিগারেটকে বাংলায় বলা হয় ‘ধূমপান দণ্ড’। বেশিরভাগ মানুষই মূলত ইংরেজি বলেই অভ্যস্ত, যে কারণে সেই সব শব্দের বাংলা অর্থ আজ হারিয়ে গিয়েছে।

ধূমপানের কারণে প্রতিবছর বিশ্বজুড়ে গড়ে ৭০ লাখ মানুষ মৃত্যুবরণ করেন। বিজ্ঞানীরা বলছেন, ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ৮০ লাখ পার করতে পারে। তামাকের ধোঁয়া ৭ হাজারেরও বেশি রাসায়নিক যৌগ রয়েছে। যার মধ্যে ২৫০টি যৌগ শরীরের জন্য খুবই ক্ষতিকারক। সিগারেট ক্যান্সারের মত মারণবিধি শরীরে ডেকে আনে। বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে অনেকেই মানুষকে সচেতন করার চেষ্টা করেন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!