বর্তমানে জেনিফারের নামের পাশে যুক্ত হয়েছে ছয়-ছয়টি বিশ্বরেকর্ড। ৩৬ বছর বয়সী জেনিফার বর্তমানে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে কাজ করছেন। যেখানে তিনি আর্টেমিস চন্দ্র অন্বেষণ প্রোগ্রামে কাজ করা একটি প্রকৌশল বিভাগ পরিচালনা করেন। তবে এত গুরুত্বপূর্ণ পেশায় থেকেও নিজের ইচ্ছা এবং শখের কাজগুলো করতে ভুলে যাননি।
জেনিফার প্রথম বিশ্বরেকর্ডটি করেন ২০১৭ সালে। এরপর একে একে গড়েছেন ছয়টি বিশ্বরেকর্ড। দ্রুত তাস হাতবদল, সর্বাধিক আগুনের হুইপ ঘুরানো, ফায়ার নাইফ নিক্ষেপ, আগুন খাওয়া, একটি চাবুক দিয়ে দ্রুত দশটি আঘাত করা এবং ক্যাচ ধরার প্রতিভা দেখিয়েছেন।
.png)
জেনিফারের এইসব কাজে সবসময় তার সঙ্গে থাকেন তার জীবনসঙ্গী বেথানি বায়ারনেস। এক দশকেরও বেশি সময় ধরে তিনি একজন অভিনয়শিল্পী ছিলেন। বিভিন্ন উৎসবে এবং টিভিতে তার সার্কাস দক্ষতা প্রদর্শন করতেন বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে।
সূত্র: গিজেন ওয়াল্ড বুক অফ রেকর্ডস