[ ফিচার ]
আজ বিড়াল দিবস
ফাইল ছবি
শখ করে বিড়াল পোষেন অনেকেই, কিন্তু এর মন বোঝার মানুষ খুব কম। জিনিসপত্র এলোমেলো করা থেকে শুরু করে নানা রকম অদ্ভুত শব্দ ও আচরণে প্রায়ই বিভ্রান্তিতে পড়েন অনেকে। তবে অনেকেই, বিড়ালকে সন্তান স্নেহে পালন করেন।
আজ ৮ আগস্ট, বিড়ালদের দিন। সহজভাবে বললে, আন্তর্জাতিক বিড়াল দিবস। মূলত এই বিশেষ দিনে সাধারণ মানুষকে সচেতন করা হয়, তাদের যথাযথ যত্নের বিষয়।
অনেকেই আছেন যারা বিড়াল, কুকুর খুব একটা পছন্দ করেন না। কিন্তু তার মধ্যেও মানবতাহীন আচরণের পরিচয় পাওয়া যায়। কেউ বা তাদেরকে বাড়ি থেকে মারধর করে তাড়িয়ে দেয়। আবার কেউ বা অযথাই তাদের উপর নানান অত্যাচার করেন। কিন্তু তাদের দোষ বলতে হয়ত একটু খাবারের জন্য বাড়ির দরজায় দরজায় ঘুরে বেড়ায়। বিড়াল একটু ভালোবাসা আর একটু খাবার পেলেই দিব্যি খোঁজ মেজাজে থাকে।
ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ২০০২ সালে এই দিবসের সূচনা করে। অনেকে আবার এই দিবসকে বলেন পোষা প্রাণী দিবস। আসলে সারা বিশ্বের নিরিখে সবচেয়ে বেশি সংখ্যক বিড়াল বাড়িতে পোষ্য প্রাণী হিসেবে স্থান পায়।
বিড়ালদের সম্পর্কে নানান মজার তথ্য-
- বিড়াল রাতে মানুষের থেকে ছয়গুণ স্পষ্ট দেখতে পায়।
- ২৪ ঘণ্টার মধ্যে শুধুমাত্র ঘুমিয়ে কাটিয়ে দেয় প্রায় ১৩ থেকে ১৪ ঘণ্টা। আসলে এরা এত বেশি সময় ঘুমের মধ্য দিয়ে নিজেদের শরীরে শক্তি সংরক্ষণ করে।
- যদি আপনার গায়ে এসে কোন বিড়াল গাল ঘষে তাহলে ভাববেন আপনাকে তার খুব পছন্দ হয়েছে। সে আপনার সাথে বন্ধুত্ব পাতাতে চায়।
- বিড়াল হাঁটে পুরো মেপে মেপে অর্থাৎ সামনে পা যেখানে পড়েছে পিছনের পাও ঠিক সেখানেই ফেলে। যার কারণে এদের হাঁটার শব্দ আপনি বিন্দুমাত্র পাবেন না। এমনকি পায়ের ছাপও পর্যন্ত অনেক সময় পাওয়া যায় না।
- কোনো বিড়াল যদি কাছে এসে আপনার দিকে তাকিয়ে আস্তে আস্তে চোখ বন্ধ করে তাহলে বুঝবেন সে আপনাকে প্রকৃত বন্ধু মনে করছে এবং নিজেকে আপনার কাছে নিরাপদ মনে করছে।
- বিড়াল তখনই মিউ মিউ করে ডাকে যখন খিদে পায়, খুব গরম লাগে, মানসিক চাপ অনুভব করে কিংবা তাদের শরীর খারাপ লাগে। এছাড়াও তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে তারা মিউ মিউ করে ডাকে।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!