বিজয় দিবস উপলক্ষে লিডস বাংলাদেশি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
দলমত নির্বিশেষে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর অনাড়ম্বর পরিবেশে লিডসে বিসিএলের বিজয় দিবস উদযাপন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় ঐতিহ্যের চেতনা পুনরুজ্জীবিত ও প্রগাঢ় করেছে।
.png)
রিচার্ড বার্গান বলেন, বাংলাদেশ এক সময় নাতিশীতোষ্ণ আবহাওয়ার জন্য পরিচিত ছিল। এখন জলবায়ু পরিবর্তনের কারণে অস্বাভাবিক তাপমাত্রা ও ভয়াবহ বন্যার সম্মুখীন হচ্ছে। এটি শুধু বাংলাদেশের জন্য নয়, বৈশ্বিক মানবতার জন্য ভয়াবহ সংকেত। এই সংকট মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের ঐক্যবদ্ধ উদ্যোগ এখন সময়ের দাবি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মানবাধিকারের জন্য একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন রিচার্ড বার্গান। তবে তিনি সতর্ক করে বলেন, জলবায়ু সংকটের প্রভাবে এই অর্জন রক্ষা কঠিন হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের সম্মিলিত পদক্ষেপ নেয়া জরুরি।
অনুষ্ঠানটি আয়োজন করে লিডস বাংলাদেশ কমিউনিটি সেন্টারের কার্যনির্বাহী পর্ষদ। সভাপতিত্ব করেন বিসিএল-এর সভাপতি ওয়েছ মিয়া। সাবলীল বাচনভঙ্গি ও বিজয়ের অণুকবিতা দিয়ে প্রাণবন্ত সঞ্চালনা করেন জায়েদ আলী ও বদর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লিডস সিটি কাউন্সিলর আব্দুল হান্নান এবং মতিন আলী।
কাউন্সিলর আব্দুল হান্নান নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে বলেন, স্বাধীনতার ইতিহাসকে সৃজনশীল পদ্ধতিতে উপস্থাপন করলে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত হবে।
অনুষ্ঠানের শুরুতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কাউন্সিলর আব্দুল হান্নান। এরপর মনোমুগ্ধকর আবৃত্তি পরিবেশন করেন কবি আহমেদ শাহনুর ও সাব্বির আলম কোরেশী। সংগীত পরিবেশন করেন তৌফিক জামান ও রাজন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সালিক মিয়া, বিসিএল পরিচালক দব্বির মল্লিক, শাহ আবু বকরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বাংলাদেশের স্বাধীনতার গুরুত্ব এবং প্রবাসে নতুন প্রজন্মের মধ্যে বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।