ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

পুরুষ নির্যাতনের ভিডিও ভাইরাল, কুয়েতে বাংলাদেশি নারী গ্রেফতার

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১৪:৩২, ৩০ অক্টোবর ২০২৪
পুরুষ নির্যাতনের ভিডিও ভাইরাল, কুয়েতে বাংলাদেশি নারী গ্রেফতার
গ্রেফতারকৃত বাংলাদেশি নারী- ছবি: সংগৃহীত

কুয়েতে একজন বাংলাদেশি পুরুষকে রুমের ভেতর হাত বেঁধে লাঞ্ছিত ও নির্যাতনের অপরাধে এক বাংলাদেশি নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঐ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঐ বাংলাদেশি নারীকে গ্রেফতার করে।

ভিডিওতে ঐ নারীকে বলতে শোনা যায়, ‘রানি মেহু কিং খান, বল কে আমি, কিং খান’।

Advertisement

দেশটির জনসংযোগ ও নিরাপত্তা মিডিয়া বিভাগ জানায়, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে। সন্দেহভাজন নারীকে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!