ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ প্রবাস জীবন ]

লেবানন থেকে বাংলাদেশে ফিরতে দূতাবাসের জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৮, ১৩ অক্টোবর ২০২৪
লেবানন থেকে বাংলাদেশে ফিরতে দূতাবাসের জরুরি বার্তা
ফাইল ফটো

পশ্চিম এশিয়ার দেশ লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে দেশটি থেকে বাংলাদেশে ফিরতে আগ্রহীদের মধ্যে অনেকে দূতাবাসে ফরম পূরণ করে জমা দিয়েছেন। রোববার তা‌দের দূতাবাসের অস্থায়ী কনস্যুলার ও কল্যাণ সেবা কেন্দ্রে যোগাযোগ করতে বলেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।  

শ‌নিবার রাতে এক জরু‌রি বার্তায় এ তথ্য জানিয়েছে বৈরুতের বাংলা‌দেশ দূতাবাস।  

এতে বলা হয়েছে, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী ব্যক্তিদের মধ্যে যারা দূতাবাস ফরম পূরণ করে জমা দিয়েছেন, যাদের মেয়াদসহ পাসপোর্ট ও আকামা রয়েছে, অর্থাৎ যারা নিয়মিত কর্মী হিসেবে লেবাননে কর্মরত, তাদের রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টার মধ্যে দূতাবাসের অস্থায়ী কনস্যুলার ও কল্যাণ সেবা কেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

দেশে ফেরত যেতে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে যা যা সঙ্গে আনতে হবে তা হলো-

ক) মূল পাসপোর্ট ও এক কপি ফটোকপি।
খ) মূল আকামা ও এক কপি ফটোকপি ।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্টডেস্ক নম্বর-৭১২১৭১৩৯, হেল্পলাইন নম্বর- ৮১৭৪৪২০৭ এ যোগাযোগ করাতে অনুরোধ করেছে দূতাবাস।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!