দেশটিতে অবস্থানরত সিনিয়র সাংবাদিক ও প্যান এশিয়ান মিডিয়ার প্রধান নির্বাহী সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বাংলাদেশে চলমান সহিংসতাকে সমর্থন জানিয়ে প্রথমে সংযুক্ত আরব আমিরাতের শারজায় গত বৃহস্পতিবার বিক্ষোভ করেন বাংলাদেশিরা। এরপর সেখানকার পুলিশ তাদের শান্ত করে ঘরে পাঠিয়ে দেয়। এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো মামলা হয়নি।
.png)
পরের দিন শুক্রবার বাংলাদেশ কনস্যুলেটে একটি বড় ধরনের মিটিং হয়। নিরাপত্তা নিয়ে দেশটির কন্ট্রোল জেনারেল তার সহযোগীদের নিয়ে এই মিটিং করেন। সেখান থেকে জানা যায়, ঐদিন শুক্রবার সন্ধ্যায় আবারও দুবাইয়ে আরো একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এই মিছিল থেকে দেশটির সরকার এ ধরনের কার্যক্রমকে বড় ধরনের ঝুঁকি হিসেবে নিয়ে এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং গ্রেফতার শুরু করে।
গত রোববার দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জাহেদ নাহিয়ান দেশটির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবাই আহ্বান জানান।