বৃহস্পতিবার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে ৫ উদ্যোক্তা- মইনুল কবির, সাইফুদ্দিন শিপন, ইউনুস মিয়া মিলন, রাসেল মিয়াজী ও নাজিম হোসেনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন।
রাষ্ট্রদূত তার বক্তব্যে ‘বঙ্গবাজার’ নামটির ভূয়সী প্রশংসা করে বলেন, নামের মধ্য দিয়ে নিজ দেশের প্রতি উদ্যোক্তদের ভালোবাসা ফুটে ওঠেছে। তিনি আশা করেন বঙ্গবাজার সুপার মার্কেটের উদ্যোক্তারা উত্তম সেবা ও দেশীয় পণ্য প্রবাসে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে দেশের ইতিবাচক ভাবমূর্তি বিভিন্ন দেশের মানুষের মধ্যে তুলে ধরার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
.png)
আমিনুল হকের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সিনিয়র উদ্যোক্তা ইউনুস মিয়া মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উদ্যোক্তা মইনুল কবির, মোহাম্মদ হারুন, ইয়াসিন মিয়া প্রিন্স, বাহার উদ্দিনসহ আরো অনেকে।
উদ্যোক্তরা জানান, বাংলাদেশের শাক-সবজি ও ফল, শুকনো খাবার, মশলা, মাছসহ মার্কেটের সিংহভাগ পণ্যই বাংলাদেশ থেকে আসা। সুলভমূল্যে প্রবাসীদের কাছে উৎকৃষ্টমানের পণ্য বিক্রির প্রতিশ্রুতি দেন তারা। নিজ দেশের এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে তারা খরাতিয়া এলাকার প্রবাসীদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
তারা জানান, উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী চলবে বিশেষ মূল্যছাড়।
নুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, দেশ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন হাফেজ মাওলানা নূরে আলম জাহাঙ্গীর।