শনিবার দেশটির শ্রমনীতির অংশ হিসেবে মানবসম্পদ মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী চলতি মাসের ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাস স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি আইন কার্যকর থাকবে।
আইন ভঙ্গকারী বা অমান্যকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন পরিমাণের জরিমানাসহ শাস্তিমূলক পদক্ষেপের বিধান রাখা হয়েছে। আইন অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রতি শ্রমিকের জন্য ৫ হাজার দিরহাম-থেকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত তাৎক্ষণিক জরিমানা গুনতে হবে। জরিমানার পাশাপাশি লাইসেন্স বাতিলের বিধানও রয়েছে।
.png)
দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মহসিন আল নাসি বলেন, গুরুত্বপূর্ণ এই শ্রম আইন অমান্য করা যাবে না। আইন অমান্য করলে জরিমানা ও শাস্তির সম্মুখীন হতে হবে৷