বুধবার বাংলাদেশের নাগরিক সাব্বের রহমানকে এক মাসের কারাদণ্ড ও ১০ হাজার রিঙ্গিত জরিমানা করেছে পেনাং রাজ্যের আদালতের বিচারক জুলহাজমি আবদুল্লাহ।
মালয়েশিয়া গেজেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশটির দুর্নীতি দমন কমিশন পেনাং রাজ্যের আদালতের কাছে ঐ বাংলাদেশির নামে অভিযোগ করেন। পরে এ অভিযোগটি স্বীকার করলে তাকে কারাদণ্ড এবং জরিমানা করেন আদালত।
.png)
এ সময় সাব্বের জরিমানা দিতে ব্যর্থ হলে তার সাজা আরো তিন মাস বাড়িয়ে দেওয়া হবে বলে রায় দেন আদালত।
অভিযোগে বলা হয়, ড্রাইভিং লাইসেন্স ও মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট না থাকায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিতে দেশটির একজন পুলিশ কর্মকর্তাকে নগদ ২৪৯ রিঙ্গিত ঘুষ দেওয়ার প্রস্তাব দেন ঐ বাংলাদেশি।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেবেরাং পেরাই তেঙ্গাহ এলাকার বুকিত মেরতাজামের মাচাং বোবোক পুলিশ হলে এই ঘটনাটি ঘটে।
এ সময় নিজেকে মুক্ত করতে দায়িত্বরত ঐ কর্মকর্তাকে ২৪৯ রিঙ্গিত ঘুষ দেওয়ার অপরাধে সাব্বেরকে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯ এর ১৭ (বি) এর অধীনে অভিযুক্ত করা হয়।