ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে নতুন কনসুলারের যোগদান

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৬:০০, ২৫ এপ্রিল ২০২৪
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে নতুন কনসুলারের যোগদান
মো. মোরশেদ আলম- ফাইল ফটো

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের নতুন কাউন্সেলর (কনসুলার) হিসেবে যোগদান করেছেন মো. মোরশেদ আলম। বৃহস্পতিবার তিনি হাইকমিশনে যোগ দেন।

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের বিদায়ী কনসুলার জি এম রাসেল রানার স্থলাভিষিক্ত হয়েছেন মো. মোরশেদ আলম।

এর আগে বাংলাদেশে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি। অত্যন্ত সফলতার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
 
নেত্রকোনার হাওড়খ্যাত অঞ্চল খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মো. মোরশেদ আলম।

Advertisement

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১ম শ্রেণির কর্মকর্তা হিসেবে ২০০৯ সালে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন মো. মোরশেদ আলম। তিনি মাধ্যমিক পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে গোল্ড মেডেল পান। এরপর কৃতিত্বের সঙ্গে উচ্চমাধ্যমিক সম্পন্ন শেষ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি।
 
চাকরি জীবনে তিনি আমেরিকা, ইউরোপ, রাশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, সেমিনার ও কোর্স সম্পন্নপূর্বক বৈচিত্র্যময় অভিজ্ঞতা অর্জন করেন।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বাংলাদেশ
লিংক সফলভাবে কপি হয়েছে!