ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

আরব আমিরাতে পানিবন্দী লাখো মানুষ  

ইউএই প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৩, ১৭ এপ্রিল ২০২৪
আরব আমিরাতে পানিবন্দী লাখো মানুষ  
ছবি: ডেইলি বাংলাদেশ

মধ্যপ্রাচ্যর দেশ সংযুক্ত আরব আমিরাতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। সোমবার (১৫ এপ্রিল) মধ্যরাত থেকে দেশটির ৭টি প্রদেশে বজ্রপাত ও ঝড় হাওয়াসহ ভারী বর্ষণ শুরু হয়। 

এদিকে ভারী বৃষ্টিপাতের কারণে এরই মধ্যে রাষ্ট্রীয়ভাবে জনসাধারণকে নিজ নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে গণপরিবহনগুলো চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি বহু বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে পড়েছে।

বৈরী আবহাওয়ার ফলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক একাধিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদানের পরিবর্তে ভার্চুয়াল পাঠদানের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Advertisement

এছাড়াও দেশটিতে বৃষ্টির ফলে পাহাড় বেষ্টিত অঞ্চল বিশেষ করে রাস আল খাইমা, আল আইন, হাত্তা, আজমান ও শারজাহ এর বিভিন্ন স্থানে জমে থাকা অতিরিক্ত বৃষ্টির পানি ও পাহাড় ধস এবং ভাঙনের ফলে সাময়িক সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

আবুধাবির কাপড় ব্যবসায়ী দোকানি শাকুর মিয়া বলেন, বৃষ্টির পানি দোকানে প্রবেশ করায় আপাতত দোকান বন্ধ রাখতে হচ্ছে। পানি চলে যাওয়ার পর মেরামত করার প্রয়োজন দেখা দেবে। বলতে গেলে বেশ ভোগান্তির মধ্যে পড়ে গেলাম।

আজমানের প্রবাসী হৃদয় বলেন, একদিন কর্মস্থলে যাওয়া হয়নি। রাস্তায় হাঁটু পানি আর বাসার আশেপাশে প্রচুর জ্যাম। আশেপাশের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাওয়াতে খাবার সংগ্রহেও সমস্যা দেখা দিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আরব আমিরাত
লিংক সফলভাবে কপি হয়েছে!