ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

স্বদেশি প্রবাসীকে হত্যায় মালয়েশিয়ায় অভিযুক্ত বাংলাদেশি

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৬, ১৬ এপ্রিল ২০২৪
স্বদেশি প্রবাসীকে হত্যায় মালয়েশিয়ায় অভিযুক্ত বাংলাদেশি
সংগৃহীত ছবি

মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডসের একটি নির্মাণস্থলে কালো প্লাস্টিকের ব্যাগে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধারের ঘটনায় আরেক বাংলাদেশির বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে দণ্ডবিধির ৩০২ ধারায় মৃত্যুদণ্ডের বিধান আছে। 

জানা গেছে, গত ৩১ মার্চ বিকেল ৩টা থেকে পরের দিন (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার মধ্যে মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ডসের একটি নির্মাণস্থলে নজরুল মোল্লাকে (৪৪) হত্যার অভিযোগে বাংলাদেশি আশরাফুল মিয়া ও পালাতক আরেক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়।

আদালতের বিচারক নাদরতুন নাঈম জয়নানের সামনে ঐ হত্যার অভিযোগ পড়ে শোনানোর পর আসামি আশরাফুল মিয়া মাথা নেড়েছিলেন, কিন্তু মামলাটি হাইকোর্টের এখতিয়ারের অধীনে থাকায় কোনো আবেদন রেকর্ড করা হয়নি। এরপর আদালত ফরেনসিক রির্পোট দাখিলের জন্য ১৫ মে দিন ধার্য করেন।

Advertisement

দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী এই অভিযোগ প্রমাণিত হলে আসামির মৃত্যুদণ্ড হতে পারে। 

এ মামলায় আসামি প্রতিনিধিত্বহীন থাকায় ডেপুটি পাবলিক প্রসিকিউটর মুহম্মদ জামহারির মুহম্মদ জুহিদ এটি পরিচালনা করেন।

সূত্র: দি স্টার

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: মালয়েশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!