দেশটির নেগেরি সেমবিলান অভিবাসন বিভাগের পরিচালক কেনিথ তান আই কিয়াং গত বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
এদিকে মালয়েশিয়ার নেগেরি সেমবিলানের অভিবাসন বিভাগ (জেআইএম) সূত্রে জানা গেছে, নিয়োগকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারের একটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এর মধ্যে ২০২১ সালে মাত্র ১৭ জন নিয়োগকর্তা ছিলেন। ২০২২ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। ২০২৪ সালে এ সংখ্যা দিগুণ হতে পারে।
.png)
কেনিথ তান বলেন, নিয়োগকর্তাদের ভুলদের মধ্যে রয়েছে- বিনা অনুমতিতে বিদেশি অভিবাসীদের সুরক্ষা (পিএটিআই), অবৈধ বিদেশি শ্রমিক নিয়োগ এবং সেসব শ্রমিকদের কোম্পানির প্রাঙ্গণে থাকতে দেওয়া। এর মধ্যে রাজ্যের অপরিহার্য ‘হটস্পট’ হিসেবে ৫টি অঞ্চলকে চিহ্নিত করা হয়েছে।
অভিবাসন বিভাগের রেকর্ড অনুযায়ী, চলতি বছরের প্রথম দুই মাসে ১৫৫টি এলাকায় অভিযানে প্রায় ৩ হাজার ১৩৮ জন বিদেশি শ্রমিককে তল্লাশি করা হয়, এর মধ্যে প্রায় ৪৭৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪১৬ জনই সেরেম্বানের বিভিন্ন কারখানা থেকে আটক হয়েছেন।