ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

ইতালিতে স্পন্সর ভিসার আবেদন শুরু

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১৬:১২, ১ মার্চ ২০২৪
ইতালিতে স্পন্সর ভিসার আবেদন শুরু
ফাইল ফটো

চলতি বছরের জন্য  ইতালিতে তিন বছর মেয়াদি স্পন্সর ভিসার অনলাইন আবেদন শুরু হয়েছে। এর আওতায় ১৮, ২১ এবং ২৫ মার্চ হবে পূর্বনির্ধারিত ক্লিক ডে।

বৃহস্পতিবার থেকে স্পন্সর ভিসার অনলাইন আবেদনের এ প্রক্রিয়া শুরু হয়।

এদিকে আবেদন শুরু হলেও  বাংলাদেশে অবস্থিত ইতালির ভিসা সেন্টার ভিএফএস গ্লোবাল থেকে ভিসার অনুমতিপত্র জমার ক্ষেত্রে নানা জটিলতার কথা জানা গেছে। অ্যাপয়েন্টমেন্ট না পাওয়া এবং ভিসা প্রদানে জটিলতাসহ নানা অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

Advertisement

২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ৪ লাখ ৫২ হাজার প্রবাসী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। এর মধ্যে চলতি বছরই এক লাখ ৫১ হাজার শ্রমিক দেশটিতে পাড়ি জমানোর সুযোগ পাবেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!