ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

মুহূর্তেই কোটিপতি বাংলাদেশি গাড়িচালক! 

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১৯:২১, ২০ ডিসেম্বর ২০২৩
মুহূর্তেই কোটিপতি বাংলাদেশি গাড়িচালক! 
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আল খাইমাহতে কর্মরত এক বাংলাদেশি গাড়িচালক লটারিতে তিন কোটি টাকা জিতেছেন।

গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে জানায়, আবুধাবিভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে ১ মিলিয়ন দিরহাম জিতে নিয়েছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ। বাংলাদেশি অর্থে যা ২ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার ১৯৫ টাকা।

৫৬ বছর বয়সী মোহাম্মদ আমিরাতে একজন ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করেন। বন্ধুদের কথা শুনে গত এক বছর ধরে বিগ টিকিটের লটারি কিনছেন তিনি। এক বছরের মধ্যেই কপাল খুলে গেছে তার। মুহূর্তের মধ্যেই তিনি হয়ে গেছেন কোটিপতি।

Advertisement

মোহাম্মদ বলেছেন, ১৯ জনের একটি দল গত এক বছর ধরে প্রতি মাসে লটারির টিকিটি কিনছি। এটি নিয়ে তৃতীয়বারের মতো আমার নামে টিকিটি কিনেছিলাম। আমরা বিশেষ অফারে দুটি কিনলে দুটি ফ্রিতে চারটি টিকিট কিনেছিলাম। আমি দুটি টিকেট সিলেক্ট করেছিলাম। আর আমার বন্ধু দুটি টিকেট সিলেক্ট করেছিল। যে টিকিটটি বিজয়ী হয়েছে সেটি আমি বেছে নিয়েছিলাম। আমাদের এই জয়ের জন্য আমি অনেক খুশি।

তিনি বলেন, আমি আমার পুরস্কার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করব। আর আমার নগদ অর্থ দিয়ে, বাংলাদেশে আমার সন্তানদের জন্য হয়ত একটি নতুন বাড়ি কিনব। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!