স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বুফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকার আবদিন থেকে কেপটাউনের ফ্রান্স অ্যাম্বাসির উদ্দেশ্যে যাচ্ছিলেন সাত জন। পথিমধ্যে বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে একটি চলন্ত লরির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হন।
.png)
গুরুতর আহত অবস্থায় আনিসুল হক মিলনসহ আরো একজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় বাংলাদেশি এবং হতাহতদের আত্মীয়-স্বজনের তথ্য মতে, দেশে ফিরতে চাওয়া আনিসুল হক মিলনকেই কেপটাউন এয়ারপোর্টে বিদায় জানাতে যাওয়ার পথে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাস করা বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।